নতুন এই গানের বিষয়ে জানতে চাইলে গায়িকা ইবনাত সালমা জানালেন, এককথায় দারুণ দুটি গান গাইলাম। গানগুলো নিয়ে আমি প্রচন্ড আশাবাদী। জাবের আহমেদ ভাইয়াকে ধন্যবাদ এতো সুন্দর দুটি গান আমাকে দিয়ে গাওয়ানোর জন্য। সবার দোয়া চাই।
গীতিকার ও সুরকার যাযাবর পলাশ বললেন, ইবনাত সালমার সাথে এটাই আমার প্রথম কাজ। ও অনেক ভালো গান গায়। এই গানগুলো তার কণ্ঠে দারুন হয়েছে। আমার বিশ্বাস দুটি গানই দর্শক শ্রোতাদের ভালো লাগবে।
আরও পড়ুন: রিংকুর কণ্ঠে সাইফুল বারীর গান ‘মন পাখিটা’: ভালোবাসা ও আবহের মিলন
শিবলু মাহমুদ বলেন, ইবনাত সালমার সাথে এর আগেও অসংখ্য গানের কাজ হয়েছে। তবে, এই গান দুটি একটু স্পেশাল। সঙ্গীতায়োজনে আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি। আশাকরি ভালো কিছু হবে ইনশাআল্লাহ।






0 মন্তব্যসমূহ