স্টাফ রিপোর্টার:
গীতিকবি সাইফুল বারীর গীতিকথায় প্রথমবারের মতো কণ্ঠ দিয়েছেন শিল্পী বিশ্বাস। ‘বন্ধুর চোখে কালা’ শিরোনামের নতুন গানটির রেকর্ডিং শনিবার রাতে রাজধানীর রামপুরার অলসপুর স্টুডিওতে সম্পন্ন হয়েছে।
গানটির সুর করেছেন আদনান কবির এবং সংগীতায়োজন করেছেন সালমান শেখ। গানটি সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান আরআইআর মিউজিকের ব্যানার থেকে শিগগিরই প্রকাশ হবে।
প্রথমবার সাইফুল বারীর লেখা গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে শিল্পী বিশ্বাস বলেন, সাইফুল বারীর গীতিকথা আমার ভালো লেগেছে। গানটির মধ্যে আলাদা একটা আবেগ আছে। তার লেখা গানে প্রথমবার কণ্ঠ দিতে পেরে ভালো লাগছে। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।
সাইফুল বারী বলেন, শিল্পী বিশ্বাসের কণ্ঠে গানটি চমৎকারভাবে ফুটে উঠেছে। প্রথমবার তার কণ্ঠে আমার লেখা গান প্রকাশিত হতে যাচ্ছে, বিষয়টি আমার জন্য আনন্দের। আদনান কবিরের সুর ও সালমান শেখের সংগীতায়োজন গানটিকে আরও সুন্দর করেছে।
শিগগিরই আরআইআর মিউজিকের ব্যানারে গানটি প্রকাশিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
.jpg)




0 মন্তব্যসমূহ