সাজ্জাদ হোসেন রবিন।
নিজস্ব প্রতিবেদক:
জিয়া সাইবার ফোর্স-জেডসিএফের টাঙ্গাইল জেলা পূর্ণাঙ্গ কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন সাজ্জাদ হোসেন রবিন। তাকে কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার ৩ নং গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীও।
সম্প্রতি জিয়া সাইবার ফোর্স-জেডসিএফের টাঙ্গাইল জেলা পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত ৭১ সদস্যের কমিটিতে মো. রেজাউল খান বাবুকে সভাপতি এবং মো. শাহাদাৎ হোসেন বিদ্যুৎকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে।
কমিটিতে মীর মাহফুজুর রহমান মিশুকে সাধারণ সম্পাদক এবং সাজ্জাদ হোসেন রবিনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া শ্রীবাস রাজবংশী, শাহরিয়ার খান শুভ, শিয়ারুর রহমান তালুকদার, অনিক সরকার অডি, নূর হোসেন রিফাত, কাউসার আলী, মো. আলিফ মিয়া ও তুষার চৌহানকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির তালিকা অনুযায়ী, সভাপতি ও সিনিয়র সহ-সভাপতিসহ মোট ১৫ জনকে বিভিন্ন পদে সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন কমিটির মাধ্যমে টাঙ্গাইল জেলায় জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা রয়েছে।
নতুন দায়িত্ব প্রসঙ্গে সাজ্জাদ হোসেন রবিন বলেন, দলের দুর্দিনে যেভাবে পাশে থেকে কাজ করেছি, আগামীতেও একইভাবে দলের পক্ষে কাজ করে যাব। আমাদের লিখনী সবসময় দলের পক্ষে কথা বলবে। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি জিয়া সাইবার ফোর্স-জেডসিএফের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
.jpg)



0 মন্তব্যসমূহ