মিউজিক প্রতিবেদক: জনপ্রিয় ক্লোজআপ তারকা রিংকু পাঁচ বছর আগে সাইফুল বারীর লেখা ‘মন পাখিটা’ শিরোনামে একটি গান কণ্ঠে তুলে শ্রোতাদের মন জয় করেছিলেন। গানটি ২০২১ সালে জি সিরিজ থেকে প্রকাশিত হয়। গানটির সুর ও সংগীত করেছেন আমিত কর।
সোমবার (২ ফেব্রুয়ায়রি) গীতিকবি সাইফুল বারী এবং রিংকু এক ফ্রেমে ক্যামেরার সামনে উপস্থিত হন। সাইফুল বারী জানিয়েছেন, “ভালোবাসা এবং কৃতজ্ঞতা—আজ প্রথমবার রিংক ভাইয়ের সঙ্গে এক ফ্রেমে।”
গানের লিরিক প্রকাশিত হয়েছে, যার মধ্যে তরুণ মনের অনুভূতি, ভালোবাসা এবং আত্মসংঘাতের মিশ্রণ ফুটে উঠেছে- মন পাখিটার তালবাহানায় বেতালে ঘুরি,/মাথার চুল পেকে গেলেও বয়সটা কুড়ি।/ যারে দেখি ভালোলাগে প্রেমে পড়ে যাই/ বিনাদোষে দোষী করে আমারে সবাই।/ ভালোবাসার নামে চলে বুকেতে ছুরি। /এত আগে জন্ম লইয়া করছি আমি ভুল,/দেহের বয়স বাড়ছে শুধু মনটা তাজা ফুল, / কেউ বুঝেনা কোন আগুনে আমি যে পুড়ি।
গানের ভিডিও প্রযোজনা করেছে ড্রিম মেকার। পরিচালনা করেছেন মো. ইসমাইল। কাস্টে আছেন হারুন রশিদ, শারমিন রিমু, হৃদয় রাজ ও অন্যান্য। এডিট ও কালারিং করেছেন জাকির, ডিওপি সাক্ষায়াত হোসেন সাকিব, এবং কনসেপ্ট করেছেন অমিত কার।
প্রকাশিত গানের সুর, শিল্পীর আবহ এবং লিরিকের মিলন শ্রোতাদের মধ্যে ইতোমধ্যেই ভালোবাসা ও আবেগের সঞ্চার করেছে। গানটি শুনতে এখানে ক্লিক করুন।






0 মন্তব্যসমূহ