নিজস্ব প্রতিবেদক: বর্তমান সময়ে সিনেমার গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন সংগীতশিল্পী এস কে সাগর শান। শত ব্যস্ততার মাঝেও সম্প্রতি একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের জন্য ‘এসো মিলি প্রাণের টানে’ শিরোনামে থিম সং গেয়েছেন তিনি।
জানা গেছে, নতুন বছরেরর (২০২৩ সাল) আগামী ৭ জানুয়ারি হতে যাচ্ছে টাঙ্গাইল জেলার ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের থিম সং -এ কণ্ঠ দান করেছেন তিনি।
এ প্রসঙ্গে এস কে সাগর শান বলেন, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৬ সালে এসএসসি পাস করেছি। প্রাক্তন স্কুলের থিম সং করতে পেরে আমি খুবই আনন্দিত। তিনি আরও বলেন, খুব শিগগিরই থিম সংটি অফিসিয়াল ভাবে উদ্বোধন করা হবে। আশা করি সবার ভালো লাগবে।






0 মন্তব্যসমূহ