Header Ads Widget

সিনেমার গানে এস কে সাগর শান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ‘ভালোবাসি তোমায়’ নামে সিনেমায় গান গাইলেন এস কে সাগর শান। তার সাথে যৌথ কন্ঠ দিয়েছেন আতিয়া আনিসা। সিনেমাটিতে অভিয়ন করছেন চিত্রনায়ক আরজু ও শিরিন শিলা।

 ড. মাহফুজুর রহমানের মূল পরিকল্পনায় ছবিটির কাহিনী লিখেছেন আবুল হোসেন মজুমদার। এটির সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছে আনোয়ার শিকদার। 

প্রযোজনা সংস্থা মজুমদার ফিল্মস সূত্রে জানা যায়, চলতি মাসের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হবে। গাজীপুর, বান্দরবন ও কক্সবাজারের মনোরম পরিবেশে চলচ্চিত্রটির দৃশ্যায়ন হবে।

এ প্রসঙ্গে সংগীতশিল্পী এস কে সাগর শান বিনোদন পোস্টকে বলেন, ছবিটির গল্প এক কথায় একটি নিটল প্রেমের ছবি। আশা করি সব শ্রেনীর দর্শকদের কাছে ছবিটি ভালো লাগবে। 

সিনেমাটিতে বিভিন্ন চরিত্রের আরও অভিনয় করেছেন  অন্তর, ইরা শিকদার, শাহনূর, সুব্রত, শহীদুল আলম সাচ্চু, বড়দা মিঠু, রেবেকা, জ্যাকি আলমগীর, ববি,আনোয়ার সিরাজী প্রমুখ। 

নির্মিতব্য এই ছবিটিতে গান রয়েছে মোট পাঁচটি। শাহাবুদ্দিন মজুমদার, মিলন খাঁন, সুদীপ কুমার দ্বীপ, এস কে সাগর শান ও আবুল হোসেন মজুমদারের কথায় গানগুলোর সুর ও সংগীত পরিচালনায় আছেন আনোয়ার শিকদার ও এস কে সাগর শান।
 
এছাড়া গানগুলোতে কণ্ঠ দিয়েছেন, আতিয়া আনিসা, এস কে সাগর শান, পড়শী, এস এ মুন্না, কাজী শুভ,বিন্দু কনা,বেলাল খান,মিতা মল্লিক ও তানজিনা রুমা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ