Header Ads Widget

গীতিকার নির্মল দাশের ‘মনের দখল’ এখন কোটির ঘরে

গীতিকার নির্মল দাশের লেখা ‘মনের দখল’ গানটি ভিউয়ের কোটির ঘরে প্রবেশ করেছে। আকাশ মাহমুদ ও তাহমিনা তারিনের কণ্ঠে প্রকাশিত গানটি ইতোমধ্যে এক কোটি ভিউ অতিক্রম করেছে।

গানটির কথা লিখেছেন নির্মল দাশ। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ। গানটির ভিডিও নির্মাণে ডিওপি, মিক্স-মাস্টার, এডিট, কালার ও পরিচালনার দায়িত্বে ছিলেন আশিক মাহমুদ। ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট ছিলেন জুয়েল, ড্রোনে বাধন এবং থাম্বনেইল ও পোস্টার করেছেন এমএইচ রিয়াদ।

এক কোটি ভিউয়ের মাইলফলক অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে গীতিকার নির্মল দাশ বলেন, “একটি গানের পেছনে অনেক মানুষের শ্রম ও ভালোবাসা থাকে। ‘মনের দখল’ এক কোটি ভিউ অতিক্রম করেছে, এটা আমার জন্য সত্যিই আনন্দের ও গর্বের। যারা গানটি শুনেছেন, শেয়ার করেছেন এবং ভালোবাসা দিয়েছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।”

তিনি আরও বলেন, “এই অর্জন আমাকে আরও ভালো লেখার অনুপ্রেরণা দিচ্ছে। শ্রোতাদের ভালোবাসা একজন গীতিকারের সবচেয়ে বড় প্রাপ্তি। আগামী দিনেও মানুষের অনুভূতি ও ভালোবাসাকে ধারণ করে নতুন নতুন গান উপহার দিতে চাই।”

শ্রোতাদের ভালোবাসায় ‘মনের দখল’ এখন ভিউয়ের কোটির ঘরে। গানটির এই সাফল্য সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের জন্যও একটি উল্লেখযোগ্য অর্জন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ