Header Ads Widget

জাকির রাজুর কথায় গাইলেন শফি মন্ডল

শফি মন্ডল ও জাকির রাজু। ছবি: বিনোদনপোস্ট


মিউজিক প্রতিবেদক: 

গীতিকার জাকির রাজু কথায় নতুন একটি গান গেয়েছেন বাউল ও লোকসঙ্গীত শিল্পী শফি মন্ডল। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শামিম আশিক।

জন মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ পাবে বলে জানা গেছে। 

শফি মন্ডল জানান, জাকির রাজুর কথায় গানটি গেয়ে আমি খুব আনন্দিত। এটি বাউল ও লোকসঙ্গীতের ছন্দকে আরও জীবন্ত করে তুলে। আশা করি শ্রোতারা গানটি পছন্দ করবেন।

জাকির রাজু বলেন, শফি মন্ডলের কণ্ঠ আমার কথাগুলোতে প্রাণ দিয়েছে। শামিম আশিকের সুর ও সংগীতায়োজন গানটিকে আরও সমৃদ্ধ করেছে। দর্শকরা গানটি শুনে খুশি হবেন, এটা আমি নিশ্চিত।

শামিম আশিক বলেন, গানের সুর ও সংগীতায়োজনের সময় আমরা চেষ্টা করেছি লোকধারার মধুরতা ও আধুনিকতার সমন্বয় ঘটাতে। শফি মন্ডলের কণ্ঠে এটি এক নতুন মাত্রা পেয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ