‘এত কাছে’, ‘সাত জনম’ ও ‘রোদেলা আকাশ’সহ দ্বৈত কণ্ঠে কাজী শুভ ও পূজার বেশ কিছু গান শ্রোতাদের মধ্যে পেয়েছে জনপ্রিয়তা। এবার সেই জুটির কণ্ঠে আসছে নতুন গান ‘পাগল মন মানে না’। শুক্রবার গানটি প্রকাশ হবে কাজী শুভর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
গানটির কথা লিখেছেন কমল দত্ত। সুর করেছেন কাজী শুভ। মিউজিক করেছেন আহমেদ সজিব এবং ভিডিও নির্মাণ করেছেন এস এম কারিম।
নতুন গান প্রসঙ্গে কাজী শুভ বলেন, পূজার সঙ্গে আমার উল্লেখযোগ্য গান হলো ‘এত কাছে’, ‘সাত জনম’, ‘রোদেলা আকাশ’ ইত্যাদি। অনেকেই আমাদের দ্বৈত কণ্ঠে সেই আগের ফ্লেভারের গান চাচ্ছিল। সেই চিন্তা থেকেই গানটা করা।
দীর্ঘদিন পর কাজী শুভ-পূজার নতুন দ্বৈত গান প্রকাশকে ঘিরে শ্রোতাদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। পূজা বলেন, কাজী শুভ ভাইয়ের সঙ্গে আবারও দ্বৈত কণ্ঠে গান করতে পেরে ভালো লাগছে। আশা করছি, আমাদের নতুন গানটি শ্রোতারা ভালোভাবে গ্রহণ করবেন।
নতুন গানটি নিয়ে আশাবাদী কাজী শুভ ও পূজা। তাদের প্রত্যাশা, ‘পাগল মন মানে না’ শ্রোতাদের ভালোবাসা পাবে এবং তাদের জনপ্রিয় দ্বৈত গানের তালিকায় নতুন মাত্রা যোগ করবে।
আগামী শুক্রবার কাজী শুভর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।
.jpg)



0 মন্তব্যসমূহ