বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় প্রকাশ পাচ্ছে গীতিকবি সাইফুল বারী-এর লেখা নতুন লোকধারার গান ‘সাধের একটা ময়না পাখি’। গানটি প্রকাশ করবে এবি মিউজিক রিভার।
গানটিতে কণ্ঠ দিয়েছেন অবিনাশ বাউল। সুর করেছেন এইচ. আল আমিন এবং সংগীত পরিচালনা করেছেন রুমি সেন।
গানটির সংগীতচিত্রের চিত্রগ্রহণ করেছেন আল আমিন মাসুদ। সম্পাদনা করেছেন সোলায়মান কবির। প্রচারণামূলক নকশা (পাবলিসিটি ডিজাইন) করেছেন শেখ ফরিদ।
গীতিকবি সাইফুল বারী বলেন, “লোকসংগীতের আবহ, ভালোবাসা ও মানুষের সহজ-সরল অনুভূতিকে তুলে ধরার চেষ্টা করেছি ‘সাধের একটা ময়না পাখি’ গানে। আশা করি গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে এবং সবার ভালো লাগবে।”
বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় এবি মিউজিক রিভার-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি প্রকাশ করা হবে।
.jpg)



0 মন্তব্যসমূহ