জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ এ সুমন নতুন গান ‘আমি তোর পাগল রে’ নিয়ে শ্রোতাদের সামনে এসেছে। প্রেম ও আবেগের মিশেলে নির্মিত গানটির কথা লিখেছেন গীতিকার সোহাগ ওয়াজিউল্লাহ। সুর করেছেন এস আই শাহিদ এবং সংগীতায়োজন করেছেন এফ এ সুমন। গানটির ভিডিওর চিত্রগ্রহণ (ডিওপি) করেছেন মাসুম খান। এটি প্রকাশ করেছে সিনে বাংলা এন্টারটেইনমেন্ট।
গানটি প্রসঙ্গে এফ এ সুমন বলেন, “গানটি আমার খুবই পছন্দের একটি কাজ। কথার সঙ্গে সুর ও সংগীতের সুন্দর সমন্বয় হয়েছে। চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে গাইতে। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে এবং তারা গানটির সঙ্গে নিজেদের অনুভূতির মিল খুঁজে পাবেন।”
গীতিকার সোহাগ ওয়াজিউল্লাহ বলেন, “‘আমি তোর পাগল রে’ মূলত নিখাদ ভালোবাসার গল্প বলে। সহজ-সরল শব্দে শ্রোতার হৃদয়ে পৌঁছানোর চেষ্টা করেছি। এফ এ সুমনের কণ্ঠ গানটিকে অন্য মাত্রা দিয়েছে। বিশ্বাস করি, গানটি শ্রোতাদের ভালোবাসা পাবে।”
সুরকার এস আই শাহিদ বলেন, “গানটির আবেগ ধরে রেখে সুর করার চেষ্টা করেছি। পুরো টিম আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। আশা করছি, শ্রোতাদের প্রত্যাশা পূরণ করবে ‘আমি তোর পাগল রে’।”
প্রযোজনা প্রতিষ্ঠান সিনে বাংলা এন্টারটেইনমেন্ট জানিয়েছে, তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে।
.jpg)



0 মন্তব্যসমূহ