Header Ads Widget

রাজীব হাসান নিলয়ের পরিচালনায় প্রকাশিত হলো ‘খাইছি আমি ধরা’

পরিচালক রাজীব হাসান নিলয় নির্মিত নতুন মিউজিক ভিডিও ‘খাইছি আমি ধরা’ প্রকাশিত হয়েছে। গানটির কথা লিখেছেন সাইফুল বারী। সুর ও সংগীত পরিচালনা করেছেন শামীম মাহমুদ। কণ্ঠ দিয়েছেন সাথী খান ও জীসান খান এআর।

গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন আশিক চৌধুরী ও সুমাইয়া রিমু। নৃত্য পরিচালনায় ছিলেন এমডি এআর অলি। সম্পাদনা করেছেন এসকে জয়, কালার গ্রেডিং করেছেন টিডি দীপক, ক্যামেরায় ছিলেন রুহুল আমিন বাবু এবং মেকআপ করেছেন জাহির মেকওভার।

গীতিকবি সাইফুল বারী বলেন, “শ্রোতাদের জন্য ভিন্ন স্বাদের একটি বিনোদনধর্মী গান উপহার দেওয়ার চেষ্টা করেছি। শামীম মাহমুদের সুর-সংগীত, সাথী খান ও জীসান খান এআরের গায়কী এবং রাজীব হাসান নিলয়ের নির্মাণশৈলী গানটিকে পূর্ণতা দিয়েছে।”

তিনি আরও বলেন, “গানটি নির্মাণে পুরো টিম আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। দর্শক-শ্রোতারা গানটি উপভোগ করবেন বলে আমার বিশ্বাস। সবার ভালোবাসাই আমাদের আগামী দিনের কাজের অনুপ্রেরণা।”

নির্মাতা রাজীব হাসান নিলয় বলেন, “গানের গল্প, লোকেশন ও উপস্থাপনায় দর্শকদের জন্য নতুনত্ব আনার চেষ্টা করেছি। পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টায় একটি প্রাণবন্ত কাজ দাঁড়িয়েছে। আশা করছি, ‘খাইছি আমি ধরা’ সবার ভালো লাগবে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ