গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন রায়হান ফকির ও মুসকান রহমান। চিত্রগ্রহণ, সম্পাদনা ও কালার গ্রেডিং করেছেন মো. সজন। প্রযোজনা করেছেন এইচ. এ. হেমেল। সহকারী পরিচালক শাম্মী আক্তার এবং পরিচালনায় ছিলেন এইচ. এ. হেমেল। গানটি প্রকাশ করেছে টিএইচ মিউজিক।
গীতিকবি সাইফুল বারী বলেন, “‘বরবাদ’ গানটি মানুষের আবেগ, ভালোবাসা ও বিচ্ছেদের অনুভূতি থেকে লেখা। শ্রোতারা গানটির কথা ও উপস্থাপনায় নিজেদের অনুভূতির প্রতিফলন খুঁজে পাবেন বলে আমার বিশ্বাস। গানটির সঙ্গে সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে কাজ করেছেন। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।”
শিল্পী রায়হান ফকির বলেন, “সাইফুল বারীর কথাগুলো খুব হৃদয়ছোঁয়া। গানটি গাওয়ার সময় আমি সেই অনুভূতিটুকু কণ্ঠে তুলে ধরার চেষ্টা করেছি। মারুফ চৌধুরীর সুর ও সংগীত গানটিকে আরও সমৃদ্ধ করেছে। দর্শক-শ্রোতাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
ইতোমধ্যে গানটি ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। গানটি নিয়ে দর্শক-শ্রোতাদের ইতিবাচক সাড়া পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
.jpg)



0 মন্তব্যসমূহ