Header Ads Widget

ধ্রুব আহমেদের একক নাটক ‘যত দূরেই যাও’

তরুণ নির্মাতা ধ্রুব আহমেদ পরিচালিত প্রথম একক নাটক ‘যত দূরেই যাও’ আগামী ১৬ জুলাই ২৬ তারিখ বৃহস্পতিবার রাত-৯:৩০সে স্যাটেলাইট টেলিভিশন  এনটিভি-তে প্রচারিত হবে। 

এই নাটকটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, রিফাত জাহান, কোহিনুর আলম, ফারজানা চুমকি, আনিশা তন্নী, ঝুনা চৌধুরী, রবিউল মাহমুদ ইয়ং, মানিক, আবির বাসু এবং তাসলিমা যাহ্‌রা।
নাটকটি শ্রীমঙ্গল এবং ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে।

গল্প, সংলাপ, চিত্রনাট্য লিখেছেন মুরাদ পারভেজ। সমসাময়িক সম্পর্ক, ভালোবাসা দূরত্ব অভিমান এবং জীবনের বাস্তব অনুভূতিগুলোকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘যত দূরে যাও’। গল্পের প্রতিটি বাঁকে রয়েছে আবেগ, সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের কিছু অপ্রকাশিত সত্য, যা দর্শকদের জন্য ভিন্নধর্মী এক অভিজ্ঞতা দেবে। 

প্রথম ফিকশন নিয়ে নির্মাতা ধ্রুব আহমেদ বলেন, “পরিচালক হিসেবে এটি আমার জন্য একটি বিশেষ দিন। আমি দীর্ঘ তের বছর ধরে মুরাদ পারভেজ ভাইয়ের সঙ্গে সহকারী পরিচালক হিসাবে কাজ করে নিজেকে প্রস্তুত করেছি  শুধু এই দিনের জন্য। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমার নাট্যগুরু নাটকের লেখক, প্রযোজক মুরাদ পারভেজ ভাইয়ার কাছে।  তার সহযোগিতা ছাড়া এই জার্নি আমার পক্ষে সহজ হতো না। আমি কৃতজ্ঞতা জানাই এই নাটকের সকল শিল্পী কলাকুশলীকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ