এবার প্রযোজনা প্রতিষ্ঠান "সুরালাপ মিউজিক" এর ব্যানারে নতুন ৩ টি ফোক গানে ভয়েস দিলেন সময়ের সবচেয়ে ব্যাস্ততম লোকসংগীত শিল্পী রাজু মন্ডল। গানগুলোর শিরোনাম রাখা হয়েছে যথাক্রমে "গাদ্দার", "ভিষণ ঘেন্না লাগে" এবং "ধইরা গেছে জং"। এর মধ্যে " গাদ্দার" ও "ভিষণ ঘেন্না লাগে" গান দুটি লিখেছেন যাযাবর পলাশ এবং সুর করেছেন ফারদিন খান। "ধইরা গেছে জং" গানটি লিখেছেন এবং সুর করেছেন আজগর আলী। সবগুলো গানের সঙ্গীতায়োজন করেছেন শিবলু মাহমুদ। ইতিমধ্যেই ঢাকা, রামপুরায় শিবলু মাহমুদ এর নিজস্ব স্টুডিওতে নতুন এই গান ৩টির ভয়েস রেকর্ড সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই মিউজিক ভিডিও সহ গানগুলো ধারাবাহিক ভাবে প্রযোজনা প্রতিষ্ঠান "সুরালাপ মিউজিক" এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানগুলো প্রকাশ পাবে বলে জানা গেছে।
আসন্ন এই নতুন তিন গান প্রসঙ্গে সঙ্গীতশিল্পী রাজু মন্ডল জানালেন, তিনটি গানই আমার ভিষণ পছন্দ হয়েছে। গানগুলোর কথা ও সুরে আলাদা আলাদা ভাব আছে। এজন্য গানগুলো গাইতে দারুণ তৃপ্তি পেয়েছি এবং প্রাণ খুলে গেয়েছি। আমার বিশ্বাস গানগুলো প্রকাশ পেলে সবার মন জয় করে নেবে। আশাকরি সবাই বাংলা গান তথা ভালো গানের সাথেই থাকবেন।
সঙ্গীত পরিচালক শিবলু মাহমুদ বলেন, রাজু মন্ডল ভাইয়ের নতুন তিনটি গান রেকর্ড করলাম। একসাথে তিনটি গানের আয়োজন হলেও প্রতিটি গানেই ভিন্নতা রয়েছে, রয়েছে আলাদা গল্প। গানগুলো নিয়ে আমি দারুণ আশাবাদী। আশাকরি প্রতিটি গানই শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।
সুরকার ও সঙ্গীতশিল্পী ফারদিন খান বললেন, রাজু মন্ডলের সাথে আমার কাজের পথচলাটা অনেক দীর্ঘ। সুতরাং তার গায়কীর ধরন বুঝেই আমি সবসময় সুর করার চেষ্টা করি। এই গানগুলোও তাকে ভেঙ্গেই নতুন কিছু করার চেষ্টা করেছি। আশাকরি ভালো কিছু হবে।
.jpg)




0 মন্তব্যসমূহ