Header Ads Widget

‘সুরালাপ মিউজিক’ এর ব্যানারে নতুন গানে শারমিন আক্তার


ইতিমধ্যেই নিজের জাত চিনিয়েছেন নতুন প্রজন্মের মেধাবী ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী শারমিন আক্তার। "তুমি দূরেই আছো, দূরেই থাকো"র মতো সুপারহিট গান সহ আরও অসংখ্য হিট গান গেয়ে এরইমধ্যে জয় করে নিয়েছেন লাখো কোটি গানপ্রিয় দর্শক শ্রোতাদের মন। সেই ধারাবাহিকতায় আবারও মন ছুঁয়ে যাওয়ার মতো নতুন একটি গানে কণ্ঠ দিলেন শারমিন আক্তার। গানের শিরোনাম "ফড়ফড়াইয়া উড়তো পাখি"। শিবলু মাহমুদ এর সঙ্গীতায়োজনে গানের কথা লিখেছেন যাযাবর পলাশ। গানটি নতুন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সুরালাপ মিউজিক এর ব্যানারে প্রকাশ পাবে বলে জানা গেছে। 

উল্লেখ্য যে, শারমিন আক্তার এর কণ্ঠে "ফড়ফড়াইয়া উড়তো পাখি" শিরোনামের নতুন গানটি দিয়েই বাংলাদেশের সঙ্গীত জগতে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন রেকর্ড লেবেল "সুরালাপ মিউজিক"। 

গানের রেকর্ড শেষে হাসিমুখে নতুন এই গান প্রসঙ্গে সঙ্গীতশিল্পী শারমিন আক্তার বললেন, গানটি আমার অন্তরে জায়গা করে নিয়েছে। গানটি গাইতে গিয়ে আমি আবেগাপ্লুত হয়ে পরেছিলাম। সত্যিই গানের কথাগুলো অসাধারণ। আশাকরি আমার দর্শক শ্রোতারা আবারও একটি হিট গান পেতে যাচ্ছে। সবাই দোয়া করবেন। 

যাযাবর পলাশ জানালেন, শারমিন আক্তার এমনিতেই আমার খুব পছন্দের একজন শিল্পী। তবে আমাদের নতুন এই গানটি ও যেভাবে গেয়েছে, তাতে নতুন করে তার কণ্ঠের প্রেমে পরে গেছি। আমার বিশ্বাস "ফড়ফড়াইয়া উড়তো পাখি" গানটি নতুন করে তাকে আলোচনায় আনতে পারে। 

সঙ্গীত পরিচালক শিবলু মাহমুদ বলেন, "ফড়ফড়াইয়া উড়তো পাখি" গানটি নিয়ে আমি অনেক আশাবাদী। শারমিন গানটিকে যেভাবে মন থেকে গেয়েছে, তাতে গানটি সবার হৃদয়ে স্থান করে নেবে বলেই আমার বিশ্বাস। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি গানটিকে ফুটিয়ে তোলার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ