সংগীতশিল্পী পিয়াল হাসানের নতুন গান ‘অভিমান’ প্রকাশিত হয়েছে। ভালোবাসা, অভিমান ও বিচ্ছেদের আবেগঘন গল্প নিয়ে নির্মিত গানটির কথা লিখেছেন নওশীন তাবাসসুম সরণ। গানটিতে সুর দিয়েছেন পিয়াল হাসান নিজেই, আর সংগীত পরিচালনা করেছেন তুহিন আহমেদ।
গানটির অফিসিয়াল মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৌরভ ঘোষ নিলয়। সহকারী পরিচালক হিসেবে ছিলেন আশা দাস। চিত্রগ্রহণ করেছেন মাহাদি আল মুজাহিদ, সম্পাদনা করেছেন সামি আহমেদ এবং প্রচারমূলক ডিজাইন করেছেন আল মাহিন। মেকআপে ছিলেন জহির খান, লাইটিংয়ে ফরহাদ এবং প্রযোজনায় মাসুদ। গানটি প্রকাশ করেছে পিয়াল হাসান মিউজিক।
নতুন গান প্রসঙ্গে পিয়াল হাসান বলেন, “‘অভিমান’ আমার হৃদয়ের খুব কাছের একটি গান। গানটির কথা, সুর ও সংগীতায়োজনে আবেগের বিষয়টি আন্তরিকভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি, গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে এবং তারা নিজেদের অনুভূতির সঙ্গে এর মিল খুঁজে পাবেন।”
.jpg)



0 মন্তব্যসমূহ