বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রিতে তরুণ প্রজন্মের মেধাবী একজন সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী এন এইচ সিহান। একটা সময় দেশের অডিও ইন্ডাস্ট্রিতে দারুণ ব্যাস্ততায় কেটেছে তার। কিন্তু লাইভ পারফর্মেন্স আর স্টেজ শো তে সময় দিতে গিয়ে সঙ্গীত পরিচালনা থেকে একরকম হারিয়ে গিয়েছিলেন যেন। তবে আনন্দের সংবাদ হচ্ছে, সঙ্গীতে আবারও কাম ব্যাক করতে যাচ্ছেন তরুণ এই গায়ক ও সঙ্গীত পরিচালক।
এর আগে বেশকিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। এবার নিয়মিত গান এবং সঙ্গীত পরিচালনাতেই বেশি সময় দিবেন বলে জানালেন এন এইচ সিহান।
সম্প্রতি এন এইচ সিহান রামপুরায় তার নিজস্ব স্টুডিও "গান কারখানা" তে বেশকিছু নতুন গানের প্রজেক্ট শুরু করেছেন। অলরেডি কিছু গানের ভয়েজ রেকর্ড এর কাজ সম্পন্ন হয়েছে। গানগুলো গেয়েছেন, যাযাবর পলাশ, কিশোর পলাশ, জান্নাতুন মাওয়া, সাজ্জাদ নুর সহ আরও অনেকে। গানগুলো মিউজিক ভিডিও সহ বিভিন্ন লেবেল কোম্পানি থেকে সামনে প্রকাশিত হবে।
নিজের এই ফিরে আসা এবং সাম্প্রতিক কাজের গল্প করতে গিয়ে এন এইচ সিহান জানালেন, "আমি বাস্তবতার মাঝে ডুবতে গিয়ে নিজের আসল পরিচয় ভুলে গিয়েছিলাম। তবে এবার আমি নিজেকে ফিরে পেতে চাই। আমি ইতিমধ্যেই কাজ শুরু করেছি। বেশকিছু গানের কাজও শেষ হয়ে গেছে। সামনে গান এবং মিউজিক নিয়েই ব্যস্ত থাকতে চাই। এতোদিন যাদের বিভিন্ন ব্যস্ততার কারণে ফিরিয়ে দিয়েছি তাদের কাছে অনুরোধ আপনারা আবারও আমাকে নতুন কাজের সুযোগ দিবেন আশাকরি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আবারও ভালো ভালো গান সবাইকে উপহার দিতে পারি।"
.jpg)





0 মন্তব্যসমূহ