প্রথমবারের মতো চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন গীতিকার ও সুরকার এস আই শহীদ। তার কণ্ঠে নতুন গান “ভালোবাসার মানুষ তুমি” শোনা যাবে চলচ্চিত্র “তছনছ”-এ।
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। গানে অভিনয় করেছেন মুন্না খান ও অভিনেত্রী ববি।
গানটিতে কণ্ঠ দিয়েছেন এস আই শহীদ ছাড়াও কণ্ঠশিল্পী স্বরলিপি। সংগীত পরিচালনায় ছিলেন রাফি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এস আই শহীদ বলেন, “আলহামদুলিল্লাহ। প্রথমবারের মতো প্লেব্যাক করলাম। পরিচালক বদিউল আলম খোকন ভাইয়া এবং সাত্তার ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা।”
ফিল্ম সংশ্লিষ্টরা বলছেন, এটি এস আই শহীদের সংগীত ক্যারিয়ারে নতুন এক গুরুত্বপূর্ণ সংযোজন।
.jpg)




0 মন্তব্যসমূহ