Header Ads Widget

ঈদে প্রকাশ পেল জয়ন্তর নতুন গান ‘কোলাহল’

ঈদুল আজহা উপলক্ষে প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী জয়ন্তর নতুন মৌলিক গান ‘কোলাহল’।

সোমবার (২৫ মে) গানটি প্রকাশ করেছে নির্মল মিউজিক স্টেশন।।

গানটির কথা লিখেছেন কমল দত্ত, সুর করেছেন নির্মল দাশ এবং সংগীত আয়োজন করেছেন এস ডি সাগর।

প্রকাশের পর থেকেই গানটি শ্রোতাদের মধ্যে সাড়া ফেলতে শুরু করেছে। সংশ্লিষ্টদের মতে, আধুনিক সংগীতধারার সঙ্গে আবেগঘন অনুভূতির সুন্দর মিশেলে তৈরি হয়েছে ‘কোলাহল’।

গানটি নিয়ে জয়ন্ত বলেন, গানটি আমার অনেক পছন্দের। মৌলিক গানগুলোর মধ্যে এটি অন্যতম একটি কাজ। আশা করি শ্রোতারা ‘কোলাহল’ গানটি পছন্দ করবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।

বর্তমানে ‘কোলাহল’ গানটি নির্মল মিউজিক স্টেশন–এর ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ