Header Ads Widget

৫০ হাজার মানুষের মোবাইলে গীতিকবি সাইফুল বারীর ‘গানের বই’

গীতিকবি সাইফুল বারীর লেখা প্রকাশিত গানগুলোর লিরিক নিয়ে তৈরি মোবাইল অ্যাপ ‘গানের বই - Bangla Lyrics’ ৫০ হাজার ইনস্টলের মাইলফলক স্পর্শ করেছে।

বাংলা গানের শ্রোতা ও লিরিকপ্রেমীদের আগ্রহে অল্প সময়েই অ্যাপটি পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা।
অ্যাপটিতে শুধুমাত্র সাইফুল বারীর লেখা প্রকাশিত গানগুলোর লিরিক সংযুক্ত করা হয়েছে। বিভিন্ন ধরনের আধুনিক, ফোক ও সমসাময়িক গানের কথা সহজেই খুঁজে পাওয়া যায় এই প্ল্যাটফর্মে।

সহজ ইন্টারফেস, দ্রুত সার্চ সুবিধা এবং নিয়মিত নতুন গান যুক্ত হওয়ায় ব্যবহারকারীদের কাছে অ্যাপটির গ্রহণযোগ্যতা বাড়ছে। দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের বাংলা ভাষাভাষী মানুষও অ্যাপটি ব্যবহার করছেন।

গীতিকবি সাইফুল বারী বলেন, “আমার প্রকাশিত গানগুলোকে এক জায়গায় সংরক্ষণ এবং সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চিন্তা থেকেই ‘গানের বই’ অ্যাপের যাত্রা শুরু। ৫০ হাজার মানুষের ভালোবাসা আমাকে আরও নতুন কাজের অনুপ্রেরণা দিচ্ছে।”

তিনি আরও জানান, সামনে অ্যাপটিতে আরও নতুন প্রকাশিত গানের লিরিক যুক্ত করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ