Header Ads Widget

সাইফুল বারীর কথায় গাইলেন হাফিজ বাউলা ও ঝিনুক বাউলা

হাফিজ বাউলা - ঝিনুক বাউলা- সাইফুল বারী।

গীতিকবি সাইফুল বারীর কথায় নতুন গান ‘আমি যে তার আপন মানুষ নই’-এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন হাফিজ বাউলা ও ঝিনুক বাউলা। একই সঙ্গে গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন হাফিজ বাউলা।

শুক্রবার (১৫ মে) গানটির রেকর্ডিং অনুষ্ঠিত হয়।

গানটি প্রসঙ্গে সাইফুল বারী বলেন, গানটির কথায় অভিমান, ভালোবাসা ও বিচ্ছেদের অনুভূতি তুলে ধরার চেষ্টা করেছি। হাফিজ ভাই ও ঝিনুক খুব আন্তরিকতা দিয়ে গানটি গেয়েছেন। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।

হাফিজ বাউলা বলেন, সাইফুল বারীর লেখার মধ্যে আলাদা একটা আবেগ রয়েছে। গানটির কথা শুনেই ভালো লেগেছে। চেষ্টা করেছি নিজের অনুভূতি দিয়ে গাইতে।

ঝিনুক বাউলা বলেন, গানটির কথা ও সুর দুটোই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আমরা অনেক যত্ন নিয়ে কাজটি করেছি। আশা করছি ঈদে শ্রোতারা সুন্দর একটি গান উপহার পাবেন।

জানা গেছে, আসন্ন ঈদে হাফিজ বাউলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ