Header Ads Widget

যাযাবর পলাশের কথা-সুরে গান গাইলেন রিয়াজ আহমেদ ও ইবনাত সালমা

জনপ্রিয় গীতিকার ও সুরকার যাযাবর পলাশের কথা ও সুরে নতুন গানে কণ্ঠ দিলেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইবনাত সালমা এবং উদীয়মান তরুণ কণ্ঠশিল্পী রিয়াজ আহমেদ। "প্রেমের তাবিজ" শিরোনামের নতুন এই গানটি সঙ্গীতায়োজন করেছেন শিবলু মাহমুদ। গানটি মুলত ফোক রোমান্টিক ঘরানার একটি গান। খুব শীঘ্রই ঢাকা ও সিলেটের বিভিন্ন মনোরম লোকেশনে এই গানের চিত্রায়ণ হবে বলে জানা গেছে। গানটি আসন্ন কুরবানির ঈদ উপলক্ষে স্বনামধন্য অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান গ্লোবাল প্লাস থেকে প্রকাশিত হবে।

এ প্রসঙ্গে গীতিকার ও সুরকার যাযাবর পলাশ জানালেন, গানটি অনেক সুন্দর একটা গান। ইবনাত সালমা ও রিয়াজ মামা অসাধারণ গেয়েছেন। গানের মিউজিকও মনের মতো হয়েছে। আশাকরি গানটি প্রকাশ পেলে সকলের মন জয় করে নিবে। 

ইবনাত সালমা বলেন, যাযাবর পলাশ ভাইয়ের কথা সুরে অন্যরকম একটা মজা রয়েছে। সত্যি বলতে এই গানটি শোনার সাথে সাথেই আমার দারুণ পছন্দ হয়েছে। গানটি আমি প্রাণ দিয়ে গাইবার চেষ্টা করেছি। আমার বিশ্বাস গানটি সকলের ভালো লাগবে। 


রিয়াজ আহমেদ বলেন, গানের জগতে আমি একেবারেই নতুন। তবে প্রথমেই এতো সুন্দর একটি গান পেয়েছি এটা আমার সৌভাগ্য। গানটি নিয়ে আমি অনেক আশাবাদী। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি গ্লোবাল প্লাস এর কর্ণধার জাবের আহমেদ মামাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ