Header Ads Widget

সোহাগ ওয়াজিউল্লাহর গীতিকথায় নতুন গান ‘সব হৃদয় ভালোবাসা পায়না’


প্রকাশ পেয়েছে নতুন গান ‘সব হৃদয় ভালোবাসা পায়না’। জনপ্রিয় গীতিকবি সোহাগ ওয়াজিউল্লাহর গীতিকথায় গানটিতে সুর দিয়েছেন এস আই শহীদ এবং সংগীত পরিচালনা করেছেন সানোয়ার হক। এতে কণ্ঠ দিয়েছেন ওপার বাংলার কণ্ঠশিল্পী লারজিনা পারভিন।

গানটি নিয়ে গীতিকবি সোহাগ ওয়াজিউল্লাহ বলেন, “এই গানটি মূলত ভালোবাসার না-পাওয়া আর হৃদয়ের কষ্টের গল্প। আমরা সবাই ভালোবাসা খুঁজি, কিন্তু সব হৃদয় ভালোবাসা পায় না—এই বাস্তবতাকেই তুলে ধরার চেষ্টা করেছি।”

কণ্ঠশিল্পী লারজিনা পারভিন বলেন, “গানটির কথা ও সুর আমার খুব ভালো লেগেছে। গাওয়ার সময় ভেতর থেকে অনুভব করেছি। আশা করছি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে।”

আবেগঘন কথামালা ও সুরের মেলবন্ধনে গানটি ইতোমধ্যে শ্রোতাদের মাঝে সাড়া ফেলতে শুরু করেছে। ভালোবাসা ও বেদনার মিশেলে নির্মিত এই গানটি সংগীতপ্রেমীদের জন্য এক নতুন সংযোজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গানটি প্রকাশিত হয়েছে ‘গানের বাড়ি’ ইউটিউব চ্যানেলে। মুক্তির পর থেকেই গানটি দর্শক-শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ