Header Ads Widget

শুভমিতা ও শরীফের দ্বৈতগান ‘পাশাপাশি’

প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী শরীফ দীর্ঘদিন ধরেই গান করছেন। ক্যারিয়ারের শুরুতে একক গান করলেও, সম্প্রতী তিনি আলোচনায় এসেছেন দেশ ও দেশের বাইরের কয়েকজন খ্যাতিমান শিল্পীর সাথে দ্বৈতগান করে। তারই ধারাবাহিকতায় কলকাতার শুভমিতার সাথে এবার ‘পাশাপাশি’ শিরোনামে একটি গান প্রকাশ করেছেন শরীফ। গানটির গীতিকার ও সুরকার আসাদ আফজাল, সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। আসিফ ইসলামের নির্দেশনায় নান্দনিক ভিডিও আকারে ‘তিন তার’ এর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। ‘পাশাপাশি’ গানে মডেল হয়েছেন শরীফ ও রিকা, গানটির চিত্রায়ণ হয়েছে শ্রীমঙ্গল।
 
কণ্ঠশিল্পী শরীফ বলেন, শুভমিতার সাথে এটা আমার দ্বিতীয় গান। ‘দৃষ্টিহীন’ গানটি শ্রোতারা ভালভাবে গ্রহণ করায় ‘পাশাপাশি’ গানের জন্ম। আমি আমার সবটুকু উজার করে গানটি গেয়েছি। শুভমিতা দিদিকে ধন্যবাদ জানাই তার স্বভাবসূলভ মনোমুগ্ধকর গায়কী দিয়ে গানটিকে অনন্য সুন্দর করে তোলার জন্য। আশা করি, বরাবরের মত এবারও গানটির প্রতি শ্রোতাদের ভালবাসা অটুট থাকবে, যা আমাকে সুরের আকাশে নিজস্ব একটা অবস্থান তৈরী করতে সাহায্য করবে।

গীতিকার ও সুরকার আসাদ আফজাল তার অভিমত ব্যক্ত করে জানান- শরীফ আমার কাছে সবসময় একজন গুণী শিল্পী, আমার কথা ও সুরে শরীফ ও শুভমিতার গাওয়া এটি দ্বিতীয় গান । আমি অনেক আনন্দিত যে আমার সৃষ্টি করা বেশ ভালো কয়েকটি গান এর আগেও শরীফ দেশ-বিদেশের স্বনামধন্য শিল্পীদের সাথে গেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য বলিউড এর অন্বেষা দত্ত, কলকাতার শুভমিতা ও বাংলাদেশের ন্যান্সি সহ আরও অনেকে । শরীফ এর জন্য শুভকামনা ও আরো অনেক গান করব আমরা একসাথে এই আশা করছি।
চলচ্চিত্র নির্মাতা আসিফ ইসলাম এর সাথে শরীফ এর এটি চতুর্থ মিউজিক ভিডিও নির্মাণ । আসিফ ইসলাম বলেন - শিল্পী শরীফ এর সাথে আমার প্রথম কাজ লন্ডনে ২০১৬ সালে, এর পর বাংলাদেশে এসে চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাণ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি । কিন্তু এর মাঝেও সময় বের করে শরীফ এর সাথে গত ১০ বছরে মোট ৫ টি মিউজিক ভিডিও নির্মাণ করেছি । আরও একটি গানের এডিটিং চলছে। শরীফ এর গানের কথা ও সুর সবসময় একটু ভিন্ন রকম, তাই আমার আগ্রহ একটু বেশি। আশা করি দর্শকরা এই মিউজিক ভিডিওতে এই গানের পূর্ণতা দেখতে পারবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ