আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করে দারুণ সম্ভাবনার ইঙ্গিত দিলেন সোনিয়া রায়। তিনি অংশ নিয়েছেন ‘মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪’ প্রতিযোগিতায়, যা অনুষ্ঠিত হয়েছে ভারতে। বিশ্বের প্রায় ৩০টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নিজের যোগ্যতা ও আত্মবিশ্বাসের ছাপ রেখেছেন এই তরুণী।
প্রতিযোগিতায় সোনিয়া রায় অর্জন করেছেন ‘বেস্ট ইন ইন্ট্রো ভিডিও’ সম্মাননা, যা তার সৃজনশীলতা ও উপস্থাপনা দক্ষতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। ছোটবেলা থেকেই নাচের সঙ্গে যুক্ত থাকা সোনিয়া নিজেকে তৈরি করেছেন মঞ্চ ও ক্যামেরার জন্য, যা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তার পারফরম্যান্সে স্পষ্টভাবে ফুটে উঠেছে।
বর্তমানে তিনি এসএসসি পরীক্ষার্থী এবং ঢাকার এসওএস হারম্যান মেইনার কলেজে অধ্যয়নরত। তার গ্রামের বাড়ি বরিশালে। পড়াশোনার পাশাপাশি মিডিয়াতে কাজ করার স্বপ্ন দেখছেন সোনিয়া রায়। তিনি ভবিষ্যতে ভালো কিছু কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান।
সোনিয়া জানান, তার এই পথচলায় পরিবারের পূর্ণ সমর্থন রয়েছে, যা তাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায় প্রতিনিয়ত। আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণ তার জন্য বড় একটি অভিজ্ঞতা, যা ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার আত্মবিশ্বাস তৈরি করেছে।
তার এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, দেশের জন্যও গর্বের। তরুণ প্রজন্মের জন্য তিনি হয়ে উঠতে পারেন অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ।
.jpg)






0 মন্তব্যসমূহ