Header Ads Widget

মাটি থেকে উঠে আসা সুরের মানুষ: আনোয়ার সরদারের পথচলা

আনোয়ার সরদার।

বাংলা লোকসংগীতের ভুবনে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছেন জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইল দিঘি গ্রামের কণ্ঠশিল্পী আনোয়ার সরদার। গ্রামীণ জীবনের গল্প, প্রেম-বিরহ আর মানুষের অনুভূতিকে গানে তুলে ধরাই তার মূল শক্তি।

২০১৯ সালে সংগীতজীবন শুরু হলেও ২০২০ সালের জানুয়ারিতে প্রকাশিত হয় তার প্রথম গান “শুন্য পাড়া গায়”। নাজ মিউজিক সেন্টার থেকে প্রকাশিত গানটির কথা ও সুর ছিল তার নিজের, সংগীতায়োজন করেন রিসীকেশ রকি। প্রথম গান থেকেই তিনি শ্রোতাদের নজরে আসেন।

এরপর ধারাবাহিকভাবে গান করে গড়ে তুলেছেন নিজের একটি আলাদা শ্রোতাশ্রেণি। তার গাওয়া উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে— “আমার বন্ধু দয়া ময়” (কভার), “আমার মুখ দেখে যে দুঃখ বুঝে না”, “আমারে তুই কালো বলে”, “ওরে অবুঝ মন”, “তোমার বাড়ি যাইমুনা”, “আজব কারিগর” এবং “পাড়ার মুরুব্বিরা কয়”।

শুধু গায়ক হিসেবেই নয়, আনোয়ার সরদার একজন সফল গীতিকার ও সুরকারও। তার মোট মৌলিক গানের সংখ্যা প্রায় ৩৪০টি। এছাড়া নিজের লেখা ও সুর করা ১৫০টিরও বেশি গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে প্রকাশিত ও অপ্রকাশিত রয়েছে।

বর্তমানে তিনি নতুন কিছু গান নিয়ে কাজ করছেন। এর মধ্যে “তোমার স্বভাব ভালো না”, “ভালোবাসার শিকল বেড়ী” এবং “পিরিত করা ভীষণ যন্ত্রণা” শিরোনামের গানগুলো শিগগিরই প্রকাশের অপেক্ষায়।

আনোয়ার সরদার বলেন, আমি গ্রাম থেকে উঠে আসা একজন সাধারণ মানুষ। আমার গানগুলো মূলত গ্রামের মানুষের জীবন, তাদের সুখ-দুঃখ আর ভালোবাসার গল্প নিয়েই। আমি চাই, আমার গান শুনে মানুষ নিজের জীবনের সাথে মিল খুঁজে পাক। বড় হওয়ার স্বপ্ন অবশ্যই আছে, তবে নিজের শিকড়কে কখনো ভুলতে চাই না।

তিনি আরও বলেন, গান আমার ভালোবাসা। যতদিন পারি, মানুষের জন্য গান করে যেতে চাই।

নিজস্ব ধারা ও মাটির গন্ধমাখা কণ্ঠে এগিয়ে চলা এই শিল্পী প্রমাণ করে চলেছেন—সত্যিকারের শিল্পী তৈরি হয় হৃদয়ের গভীরতা থেকে, না যে শুধু আলোঝলমলে মঞ্চে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ