গীতিকার সালমান আহমেদ মাসুমের কথায় নির্মিত নতুন গান ‘কি যুগ আইলো’ প্রকাশ পেয়েছে ইউটিউবে। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী রাকা পপি। সুর করেছেন আনোয়ার সরদার এবং সংগীত পরিচালনায় ছিলেন সজিব খান ও এইচ আর লিটন।
সময়ের পরিবর্তন, সমাজের টানাপোড়েন এবং বাস্তবতার নানা দিক উঠে এসেছে গানটির কথায়। প্রকাশের পর থেকেই গানটি শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
গানটি নিয়ে কণ্ঠশিল্পী রাকা পপি বলেন, সালমান ভাইয়ের লেখা এই গানটির কথা খুবই শক্তিশালী। গানটি গাওয়ার সময় আমি অনুভব করেছি এর গভীরতা। আশা করছি, শ্রোতারা গানটি ভালোভাবে গ্রহণ করবেন।
গীতিকার সালমান আহমেদ মাসুম বলেন, আমাদের চারপাশে যা ঘটছে, সেই বাস্তবতার প্রতিফলনই এই গানে তুলে ধরার চেষ্টা করেছি। ‘কি যুগ আইলো’ আসলে সময়ের কথাই বলে।
সুরকার আনোয়ার সরদার বলেন, গানের কথার সঙ্গে মিল রেখে সুর করার চেষ্টা করেছি, যেন অনুভূতিটা ঠিকভাবে পৌঁছে যায়। রাকা পপির কণ্ঠে গানটি আরও প্রাণ পেয়েছে।
ইতোমধ্যে ইউটিউবে গানটি উন্মুক্ত হয়েছে এবং দর্শক-শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে বলে জানা গেছে।






0 মন্তব্যসমূহ