Header Ads Widget

ঈদে আরআইআর মিউজিকের দুই গান


আসন্ন ঈদ উপলক্ষে ইউটিউব চ্যানেল আরআইআর মিউজিক থেকে প্রকাশ পাচ্ছে দুটি নতুন গান। ভিন্ন স্বাদের এই গানগুলোতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই শিল্পী।

এর মধ্যে ‘মন মজাইয়া তোমার প্রেমে’ শিরোনামের গানটি গেয়েছেন আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গানের চ্যাম্পিয়নখ্যাত কণ্ঠশিল্পী শারমীন আক্তার। গানটির কথা লিখেছেন গীতিকবি কবি সাইফুল বারী। এতে সুর করেছেন আহমেদ সজীব এবং সংগীতায়োজন করেছেন এএন ফরহাদ।

গানটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী শারমীন আক্তার বলেন, “গানটির কথা ও সুর খুব সুন্দর। রেকর্ডিংয়ের সময় দারুণ অভিজ্ঞতা হয়েছে। আশা করছি ঈদে শ্রোতাদের ভালো লাগবে।”

গীতিকবি কবি সাইফুল বারী বলেন, “ঈদ উপলক্ষে ভালোবাসার একটি গান লেখার চেষ্টা করেছি। শারমীনের কণ্ঠে গানটি নতুন মাত্রা পেয়েছে বলে আমার বিশ্বাস।”

সুরকার আহমেদ সজীব বলেন, “গানটির সুরে শ্রোতারা নতুন একটি আবহ খুঁজে পাবেন। ঈদে প্রকাশের জন্য আমরা সবাই অনেক যত্ন নিয়ে কাজ করেছি।”

সংগীতায়োজক এএন ফরহাদ বলেন, “গানটির সংগীতায়োজনে আধুনিকতার সঙ্গে মেলোডির একটি সুন্দর মিশ্রণ রাখার চেষ্টা করেছি।”

অন্যদিকে ‘বাড়ির পাশে সজনে ডালে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ানের শিল্পী সাজু আহমেদ। গানটির সুর করেছেন শিল্পী নিজেই। গানের কথা লিখেছেন গীতিকবি রবিউল ইসলাম রবি এবং সংগীতায়োজন করেছেন শামীম আশিক।

গানটি নিয়ে সাজু আহমেদ বলেন, “এটি একটি ভিন্নধর্মী গান। নিজের সুর করা এই গানটি নিয়ে আমি বেশ আশাবাদী।”

গীতিকবি রবিউল ইসলাম রবি বলেন, “গ্রামবাংলার আবহ ও সহজ-সরল অনুভূতি নিয়ে গানটি লেখা হয়েছে।

সংগীতায়োজক শামীম আশিক বলেন, “গানটির সংগীতে গ্রামীণ আবহকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।”

আরআইআর মিউজিক সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে গান দুটি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ