এবারের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশিত হয়েছে এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী যাযাবর পলাশ ও ইবনাত সালমা'র গাওয়া নতুন গান "কালা জাদু"। গেলো ২৪ মার্চ প্রযোজনা প্রতিষ্ঠান গ্লোবাল প্লাস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায়। আর প্রকাশের পর থেকেই দর্শক শ্রোতাদের মধ্যে ভালো সাড়া ফেলেছে একদম ড্যান্স ঘরানার জমজমাট এই গানটি। এরই মধ্যে ইউটিউবে ভালো ভিউয়ের পাশাপাশি ফেসবুক, টিকটক সহ সোস্যাল মিডিয়ায় দারুণভাবে ছড়িয়ে পরেছে 'কালা জাদু' গানের বিভিন্ন শর্টস এবং রিলস।
কালা জাদু শিরোনামের নতুন এই গানে মডেল হিসেবে অভিনয় করেছেন ছোট পর্দার এই সময়ের ব্যস্ততম অভিনেত্রী ডিম্পল আহমেদ এবং অভিনেতা আল নূর। ভিডিও নির্মাতা পাভেল মাহমুদ জয় এর পরিচালনায় নতুন এই গানের কোরিগ্রাফি করেছেন জনপ্রিয় কোরিওগ্রাফার রোহান বিল্লাল জুটি। একদম ধামাকাদার মন মাতানো আইটেম ঘরানার এই গানে ডিম্পল আহমেদ ও আল নূর এর সাথে নেচেছেন একঝাঁক ব্যাকগ্রাউন্ড ড্যান্সার। কণ্ঠশিল্পী যাযাবর পলাশের নিজের কথা ও সুরে এই গানের সংগীতায়োজন করেছেন শিবলু মাহমুদ।
নিজের এই 'কালা জাদু' গান নিয়ে কণ্ঠশিল্পী যাযাবর পলাশ বললেন, এবারের ঈদে ব্যাপক পরিমাণ গান রিলিজ হয়েছে। বলতে গেলে প্রত্যেকটা লেবেল একের অধিক গান প্রকাশ করেছে। যার মধ্যে অধিকাংশই বিগ বাজেটের গান। আবার এর সাথে যোগ হয়েছে সিনেমার গানগুলোও। এতটা ভিড়ের মধ্যেই দর্শক শ্রোতারা আলাদাভাবে আমাদের গানটি যেভাবে গ্রহণ করেছে তাতে সত্যিই আমি ধন্য। আমি সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি অনেক শুভাকাঙ্ক্ষীরা যেভাবে টেক্সটে বা কলে প্রসংশা করছেন, তাতে আমার নতুন কাজের প্রতি উৎসাহ আরও বাড়িয়ে দিচ্ছে। এভাবেই সবার সাপোর্ট পেলে আগামীতে আরও ভালো গান উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। সবার কাছে দোয়ার দরখাস্ত রইল।






0 মন্তব্যসমূহ