সমকালীন গানের জগতে নতুন সংযোজন হতে যাচ্ছে গীতিকার সাইফুল বারী-এর লেখা নতুন গান ‘বন্ধুর প্রেমে অঙ্গার’। আগামী ২৫ মার্চ গানটি প্রকাশ পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গানটিতে কণ্ঠ দিয়েছেন অবিনাশ বাউল। এর সুর করেছেন এইচ আলামীন এবং সংগীত পরিচালনা করেছেন রুমি সেন। গানটি প্রকাশিত হবে এবি মিউজিক রিভার ইউটিউব চ্যানেল থেকে।
গানটি প্রসঙ্গে গীতিকার সাইফুল বারী বলেন, “বন্ধুত্ব আর প্রেম—এই দুই অনুভূতির সূক্ষ্ম দ্বন্দ্ব নিয়েই ‘বন্ধুর প্রেমে অঙ্গার’ লেখা। এখানে এক ধরনের অন্তর্দাহ, না বলা অনুভূতি এবং সম্পর্কের জটিলতা উঠে এসেছে।”
তিনি আরও বলেন, “গানটি লেখার সময় আমি চেষ্টা করেছি বাস্তব জীবনের অনুভূতিগুলো তুলে ধরতে, যাতে শ্রোতারা নিজেদের গল্প খুঁজে পান।”






0 মন্তব্যসমূহ