জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু ও উদিয়মান কণ্ঠশিল্পী তানহা খানের কন্ঠে প্রকাশ পেল চমৎকার কথা মালার গান 'গেয়ালের মাইয়া'।
গানটি লিখেছেন ও সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সুরকার প্লাবন কোরেশী। সংগীত পরিচালনায় ছিলেন অসংখ্য গানের জনপ্রিয় সংগীত পরিচালক তরিক আল ইসলাম।
গানটি গান কারিগর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে, এমনটাই জানিয়েছেন গানটির কণ্ঠশিল্পী তানহা খান।
জানতে চাইলে কণ্ঠশিল্পী তানহা খান বলেন, আমি চেষ্টা করে যাচ্ছি ভালো ভালো গান করার, এই প্রথম জনপ্রিয় কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু ভাইয়ের সাথে গান করলাম। যা আমার কাছে অত্যন্ত আনন্দের। গানটি লিখেছেন ও সুর করেছেন আমার গুরু শ্রদ্ধেয় প্লাবন কোরেশী। আশা করছি গানটি সবার ভালো লাগবে।
জানতে চাইলে প্লাবন কোরেশী বলেন, গানটি সবমিলিয়ে দারুন হয়েছে, বাবু ভাই ও তানহা খান দুজনেই দারুন গেয়েছেন। আশা করছি গানটি সবার প্রশংসা কুড়াবে।






0 মন্তব্যসমূহ