Header Ads Widget

নির্মল দাশের কথা ও সুরে সজীব দাশের ‘কি মায়াতে’

সংগীতপ্রেমীদের জন্য নতুন একটি গান নিয়ে হাজির হয়েছেন শিল্পী সজীব দাশ। তার কণ্ঠে গাওয়া নতুন গান ‘কি মায়াতে’ ইতোমধ্যে প্রকাশ পেয়েছে।

গানটির কথা ও সুর করেছেন নির্মল দাশ। সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন সজীব দাশ নিজেই। গানটি প্রকাশ হয়েছে সজীবের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘সজীব অফিসিয়াল’ থেকে।

গানটি নিয়ে শিল্পী সজীব দাশ বলেন, ‘কি মায়াতে’ আমার হৃদয়ের খুব কাছের একটি গান। গানটির কথা ও সুর খুব সুন্দর, তাই গাওয়ার সময় আলাদা একটা অনুভূতি কাজ করেছে। আশা করি শ্রোতারা গানটি শুনে ভালোবাসা দেবেন।

গানের গীতিকার ও সুরকার নির্মল দাশ বলেন, গানটি মূলত ভালোবাসার অনুভূতি নিয়ে লেখা। সজীব খুব আন্তরিকতা দিয়ে গানটি গেয়েছে। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের ভালো লাগবে।

ইতোমধ্যে গানটি ইউটিউবে প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ