Header Ads Widget

‘কালা জাদুতে’ ডিম্পল আহমেদ ও আল নূর



আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রিয় কণ্ঠশিল্পী যাযাবর পলাশ ও ইবনাত সালমা'র গাওয়া নতুন গান "কালা জাদু" তে মডেল হিসেবে অভিনয় করলেন এই সময়ের ছোট পর্দার ব্যস্ততম অভিনেত্রী ডিম্পল আহমেদ এবং অভিনেতা আল নূর।

সম্প্রতি ঢাকা ঊত্তরার মনোরম
লোকেশনে গানটির মিউজিক ভিডিওর চিত্রায়ন সম্পন্ন হয়েছে। জনপ্রিয় ভিডিও নির্মাতা পাভেল মাহমুদ জয় এর পরিচালনায় নতুন এই গানের কোরিগ্রাফি করেছেন এই প্রজন্মের জনপ্রিয় কোরিওগ্রাফার রোহান বিল্লাল জুটি। একদম ধামাকাদার মন মাতানো আইটেম ঘরানার এই গানে ডিম্পল আহমেদ ও আল নূর এর সাথে নেচেছেন একঝাঁক ব্যাকগ্রাউন্ড ড্যান্সার। কণ্ঠশিল্পী যাযাবর পলাশের নিজের কথা ও সুরে নতুন এই গানের সংগীতায়োজন করেছেন শিবলু মাহমুদ। স্বনামধন্য অডিও প্রযোজনা

প্রতিষ্ঠান গ্লোবাল প্লাস এর ব্যানারে আসছে ঈদুল ফিতর উপলক্ষে "কালা জাদু" গানটি প্রকাশ হবে।

আসন্ন এই গান নিয়ে অভিনেত্রী ডিম্পল আহমেদ বললেন, গানটি প্রথমবার শুনেই অসম্ভব ভাল লেগেছে। তাই কাজের প্রতি একটা আলাদা মনোযোগ ছিল। সবমিলিয়ে খুব ভালোভাবেই কাজটি শেষ করেছি। আশাকরি এই ঈদে আমাদের গানটি সেরা গানগুলোর তালিকায় স্থান 
করে নিবে ইনশাআল্লাহ।  

অভিনেতা আল নূর জানালেন, একজন অভিনেতা হিসেবে সবাই ভাল কিছু কাজ করে যেতে চায়। সেই ভালো কাজের তালিকায় "কালা যাদু" গানটি আমার অন্যতম একটি কাজ বলতে পারেন। অডিও এবং ভিডিও মিলে গানটি সকলের মন জয় করে নিবে বলেই আমার বিশ্বাস।

কণ্ঠশিল্পী যাযাবর পলাশ বলেন, ইবনাত সালমার সাথে এটাই আমার প্রথম গান গাওয়া। এককথায় দারুন গেয়েছে ও। গানটির অনেক ভালো বাজেটের একটা মিউজিক ভিডিও নির্মাণ হয়েছে। সবাই যে যার জায়গা থেকে সেরাটা দেয়ার চেষ্টা করেছে। সবমিলিয়ে গানটি নিয়ে আমি অনেক আশাবাদী। সবার কাছে দোআ চাই, যেনো ভালো কিছু একটা হয়। 

ভিডিও নির্মাতা পাভেল মাহমুদ জয় বলেন, ঈদের গান হিসেবে "কালা জাদু" গানটি বেস্ট একটা গান হবে বলেই আমার বিশ্বাস। গানের কথা, সুর ও মিউজিক চমৎকার হয়েছে। আশাকরি মিউজিক ভিডিওটিও সবার মনের মতোই হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ