Header Ads Widget

সাইফুল বারীর নামানুসারে তৈরি হলো বাংলা ফন্ট ‘কান্তারপল্লী’


বাংলা টাইপোগ্রাফিতে নতুন সংযোজন হিসেবে প্রকাশ পেয়েছে ‘কান্তারপল্লী’ নামে একটি নতুন বাংলা ফন্ট। বাংলা ফন্টের বৃহত্তম ফাউন্ড্রি লিপিঘর থেকে রবিবার (৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে ফন্টটি প্রকাশ করা হয়েছে।

গীতিকবি সাইফুল বারীর জন্মস্থান টাঙ্গাইলের কান্তারপল্লীর নামানুসারে ফন্টটির নামকরণ করা হয়েছে। বাংলা ভাষায় লেখালেখির জন্য জনপ্রিয় ফন্ট স্টোর লিপিঘর এই নতুন ফন্টটি উন্মুক্ত করেছে। ফন্টটি ডিজাইন করেছেন মোঃ ফরিদ।

জানা গেছে, ‘কান্তারপল্লী’ ফন্টটি বিচ্ছিন্নমাত্রা ও সংযুক্তমাত্রা—এই দুটি ফ্লেভারে প্রকাশিত হয়েছে। পাশাপাশি এটি ইউনিকোড এবং ANSI এনকোডিং—উভয় সংস্করণেই পাওয়া যাচ্ছে। ফন্টটিতে রেগুলার ও ইটালিক স্টাইলসহ মাত্রালতা এবং আরও বিভিন্ন সুবিধা যুক্ত করা হয়েছে।

বাংলা ভাষার ডিজাইনার ও লেখালেখির সঙ্গে যুক্ত ব্যবহারকারীদের জন্য ফন্টটি নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

লিপিঘর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কান্তারপল্লী’সহ আরও নতুন বাংলা ফন্ট সবার আগে পেতে নজর রাখতে হবে বাংলা ফন্টের বৃহত্তম ফাউন্ড্রি লিপিঘর–এর প্ল্যাটফর্মে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ