Header Ads Widget

‘হাতে রাইখা হাত’ দিয়ে মন ছুঁতে আসছেন রাকা জারা


ভালোবাসার আবেগে ভরপুর নতুন গান ‘হাতে রাইখা হাত’ নিয়ে আসছেন এ সময়ের জনপ্রিয় শিল্পী রাকা জারা। গানটির কথা লিখেছেন সালমান আহমেদ। সুর করেছেন আনোয়ার সরদার এবং সংগীত পরিচালনায় রয়েছেন সজিব খান। গানটি প্রকাশ করবে সৃষ্টিশীল মিউজিক স্টুডিও।

জানা গেছে, গানটি প্রেম, প্রতিশ্রুতি ও একসঙ্গে পথচলার আবেগকে কেন্দ্র করে নির্মিত। সহজ-সরল অথচ হৃদয়ছোঁয়া কথায় ভালোবাসার গভীর অনুভূতি ফুটিয়ে তুলেছেন গীতিকার সালমান আহমেদ। সুর ও সংগীতায়োজনেও রাখা হয়েছে মেলোডির আবহ, যা গানটিকে আরও শ্রুতিমধুর করে তুলেছে।

গানটি প্রসঙ্গে সালমান আহমেদ বলেন, “আমি চেষ্টা করেছি ভালোবাসার নির্মল অনুভূতিটা তুলে ধরতে। গানটি খুব যত্ন নিয়ে লেখা। আমার বিশ্বাস, ‘হাতে রাইখা হাত’ সবার মন ছুঁয়ে যাবে।”

শিল্পী রাকা জারা বলেন, “গানটির কথা ও সুর আমার খুব ভালো লেগেছে। রেকর্ডিংয়ের সময় ভীষণ আবেগ কাজ করেছে। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।”

বর্তমানে গানটি প্রকাশের অপেক্ষায় রয়েছে। শিগগিরই এটি শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ভালোবাসার এই নতুন গানটি সংগীতপ্রেমীদের প্লেলিস্টে বিশেষ জায়গা করে নেবে—এমনটাই প্রত্যাশা শিল্পী ও গীতিকারের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ