জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী প্লাবন কোরেশী সময়, সম্পর্ক ও জীবনের কঠিন বাস্তবতা নিয়ে লিখেছেন কিছু হৃদয়ছোঁয়া বাণী। তার এই সংক্ষিপ্ত কিন্তু গভীর ভাবনার পংক্তিগুলো নিচে দেওয়া হলো।
‘বাণী প্লাবন্তনী’ থেকে—
০১. সময় যখন খারাপ যায়, তখন স্বর্ণের গাছ লাগালেও তাতে ছাই ধরে। সময় যখন ভালো যায়, তখন খুন করলেও সাক্ষী থাকে না।
০২. অবশেষে যে তোমার পাশে থাকবে, তাকে পাশে থাকার অনুরোধ করতে হয় না। আর যে তোমায় ছেড়ে যাবে, তার পায়ে ধরলেও সে থাকে না।
০৩. তুমি ঋণী বলে আজ যে বড় বড় কথা শোনাচ্ছে, একদিন তাকেই ঋণী বানাবে—তারপর নরম সুরে বিদায় জানাবে।
০৪. পাষাণের সামনে কখনো কাঁদবে না। তার কাছে চোখের জল আর বন্যার জলের একই দাম।
০৫. যে তোমার স্বপ্নে কালি মেখে দিয়েছে, তার থেকে অনেক দূরে চলে যাও। কাছাকাছি থাকলে প্রতিদিনই তুমি কষ্ট পাবে।
ঢাকায় বসে লেখা এই বাণীগুলোতে ফুটে উঠেছে সময়ের নির্মমতা, সম্পর্কের বাস্তবতা এবং আত্মসম্মানবোধের দৃঢ় বার্তা।






0 মন্তব্যসমূহ