Header Ads Widget

কাজী শুভর ‘মনের লাইনে আয়’, মুক্তি ২ ফেব্রুয়ারি

ভালোবাসা আর নাচের ছন্দে মোড়া নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ। তার কণ্ঠে ডান্স মুডের নতুন গান ‘মনের লাইনে আয়’ মুক্তি পাচ্ছে আগামী ২ ফেব্রুয়ারি। গানটি প্রকাশিত হবে পি টিউন স্টুডিও ইউটিউব চ্যানেল থেকে।

চটুল কথার এই গানটির কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান। সুর ও সংগীতায়োজন করেছেন আদিব কবির। আধুনিক বিট আর প্রাণবন্ত মেলোডির সমন্বয়ে গানটিকে ডান্সফ্লোর উপযোগী করে তোলা হয়েছে।

মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন এইচ এম হাসনাইন। এতে অভিনয় করেছেন আলিফ চৌধুরি ও মেঘা শ্রুতি।

গানটি নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়ে কাজী শুভ বলেন, “ডান্স মুডের একটু চটুল কথার এই গানটা। আমরা সবাই চেষ্টা করেছি যেন গানটা শুনলেই একটা আনন্দের অনুভূতি তৈরি হয়। আশা করছি, শ্রোতাদের কাছে গানটা ভালো লাগবে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ