লোকগানের আবহে নতুন একটি গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী আনোয়ার ফকির। গানের শিরোনাম ‘ঠাণ্ডা মাথায় করছো আমার ক্ষতি’। গানটির কথা ও সুর করেছেন শেখ আলমাছ। সংগীতায়োজন করেছেন হাফিজ বাউলা। খুব শীঘ্রই সুরবিন্দু মিউজিক ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ পাবে।
গানটি প্রসঙ্গে গীতিকার ও সুরকার শেখ আলমাছ বলেন, এই গানটা মূলত সম্পর্কের ভেতরের এক ধরনের নীরব ক্ষতির গল্প। ঠাণ্ডা মাথায় করা ভুল অনেক সময় সবচেয়ে বেশি আঘাত দেয়। শ্রোতারা গানের কথায় নিজেদের জীবনের অনেক বাস্তবতা খুঁজে পাবেন বলে আমার বিশ্বাস।
কণ্ঠশিল্পী আনোয়ার ফকির জানান, গানটির কথা ও সুর আমাকে প্রথম শোনার পরই আলাদা করে নাড়া দিয়েছে। গাইবার সময় চেষ্টা করেছি কথার আবেগটা ঠিক রেখে গলাটা ব্যবহার করতে। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে।
সংগীত পরিচালক হাফিজ বাউলা বলেন, গানটির কথার গভীরতা মাথায় রেখে খুব সহজ ও মাটির কাছাকাছি একটি সংগীতায়োজন করেছি। আনোয়ার ফকিরের কণ্ঠ আর শেখ আলমাছের কথার সঙ্গে এই সংগীত সুন্দরভাবে মিশে গেছে।
সব মিলিয়ে ‘ঠাণ্ডা মাথায় করছো আমার ক্ষতি’ গানটি প্রকাশের আগেই সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। শিগগিরই গানটি সুরবিন্দু মিউজিক ইউটিউব চ্যানেলে দেখা যাবে।






0 মন্তব্যসমূহ