Header Ads Widget

আইকে মিউজিক স্টেশন সিজন ৪–এ অংশ নিচ্ছেন সময়ের সেরা শিল্পীরা


সংগীতপ্রেমীদের জন্য আনন্দের সংবাদ। ইমদাদ খানের প্রযোজনায় আইকে মিউজিক স্টেশন সিজন ৪–এর শিল্পী তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। নতুন এই সিজনে দেশের সময়ের সেরা ও গুণী শিল্পীদের অংশগ্রহণে আরও সমৃদ্ধ হতে যাচ্ছে আইকে মিউজিক স্টেশন–এর সংগীতযাত্রা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সিজন ৪–এ অংশগ্রহণকারী প্রত্যেক শিল্পীর নামই তাদের জন্য গর্বের। এই সিজনে যেসব শিল্পী গান পরিবেশন করবেন, তাদের মধ্যে রয়েছেন- কাজী শুভ, মৌসুমি আক্তার সালমা, মাহতিম শাকিব, বেলাল শহীদ, মুহাম্মদ মিলন, শাদিয়া আফরিন মৌরি, মুন সুর, মুন্নি সরকার, পারভেজ খান, সাবিনা দেওয়ান, সাব্বির কুরাইশি আহাদ, মরিয়ম ইসলাম, শাকিল পাপিয়া, মনালিসা রহমান, অনিক সূত্রধর, আনোয়ার ফকির, রাকিব হাসান ও হাসান পারভেজ সোহাগ।

এ ছাড়া এই আয়োজনের সংগীতায়োজন ও বাদ্যযন্ত্রে যুক্ত থাকছেন অভিজ্ঞ সংগীতশিল্পীরা। তাদের মধ্যে আছেন- রিয়েল আশিক, আহমেদ সাজীব, ইয়াসিন হোসেন নেরু, মুনশি জুয়েল, হাফিজ বাউলা ও শেখ মোহাম্মদ রাজওয়ান।

আয়োজকরা জানান, আইকে মিউজিক স্টেশন–এর প্রতিটি সদস্যের আন্তরিকতা, নিষ্ঠা ও পরিশ্রম ছাড়া এই আয়োজনের সাফল্য সম্ভব হতো না। তাদের সম্মিলিত প্রচেষ্টাতেই এই সংগীত প্ল্যাটফর্ম আজকের অবস্থানে পৌঁছেছে।

এ সময় বিশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা জানানো হয় গীতিকার মুনসুর সানিকে। তার নিরলস সহযোগিতা এবং মানসম্মত গান লেখার অবদান আইকে মিউজিক স্টেশনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান আয়োজকরা।

আয়োজক সূত্রে আরও জানা গেছে, আইকে মিউজিক স্টেশন সিজন ৪–এর আয়োজনের তারিখ ও স্থান খুব শিগগিরই ঘোষণা করা হবে। সংগীতপ্রেমীদের নিয়মিত আপডেট পেতে আইকে মিউজিক স্টেশনের সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ