পূর্ণ মিলনের কণ্ঠে প্রকাশ পেল নতুন গান ‘কঠিন তোর অন্তর’। আবেগী কথা ও হৃদয়ছোঁয়া সুরের এই গানটি ইতোমধ্যে শ্রোতাদের দৃষ্টি কেড়েছে। গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন সাকিবুল হাসান সুজন। রোজা মাল্টিমিডিয়ার ব্যানারে গানটি প্রকাশিত হয়েছে।
নতুন এই গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী পূর্ণ মিলন বলেন, “গানটার কথায় আর সুরে এক ধরনের নীরব কষ্ট আছে, যেটা আমাকে শুরু থেকেই টেনেছে। গাওয়ার সময় মনে হয়েছে, নিজের ভেতরের অনেক না বলা অনুভূতি তুলে ধরছি।”
তিনি আরও বলেন, “এই গানটি গাইতে গিয়ে আমি খুব আন্তরিকভাবে চেষ্টা করেছি অনুভূতিটা শ্রোতাদের কাছে পৌঁছে দিতে। আশা করছি, গানটা শ্রোতাদের ভালো লাগবে এবং তারা নিজেদের গল্প খুঁজে পাবেন।”






0 মন্তব্যসমূহ