যাযাবর পলাশ -
চিরদিনের জন্য মাকে হারালেন এই এই সময়ের সবচেয়ে ব্যস্ততম ফোক সঙ্গীতশিল্পী রাজু মন্ডল। আজ রাতে তার মা অসুস্থতা জনিত কারণে পরপারে পাড়ি জমিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজু মন্ডল নিজেই। তিনি নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়ে সবাইকে এ তথ্য জানিয়ে দেশবাসীর কাছে তার মায়ের জন্য দোয়া চেয়েছেন। সূত্র মতে, বেশ অনেকদিন ধরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন রাজু মন্ডলের মা।
তিনি ফেসবুকে লিখেন, "মা চলে গেলো, সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য। আল্লাহ জেনো জান্নাত দান করেন। আমিন।"
প্রসঙ্গত, ২০১৮ সালে গানের জগতে পা রাখেন নাটোরের প্রতিভাবান এই পরিশ্রমী কণ্ঠশিল্পী। আর এসেই জয় করে নিয়েছেন লাখো কোটি বাংলা গানপ্রিয় শ্রোতাদের মন। বর্তমান সময়ে তার কণ্ঠে গাওয়া গান মানেই হিট বা এ যুগের ভাইরাল। এরই মধ্যে গেয়েছেন ১০০০ এর বেশি জনপ্রিয় মৌলিক গান। মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে শুরু করে দর্শক শ্রোতাদের কাছে তার কদর যেন দিন দিন বেড়েই চলেছে।






0 মন্তব্যসমূহ