ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক -
শাকিব-বুবলীর বিয়ে সন্তান নিয়ে যখন সারাবাংলা তোলপাড় তখন অপু বিশ্বাস ব্যস্ত দূর্গাপূজা নিয়ে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় পূজা উপলক্ষে ঠাকুর দর্শনের জন্য ছেলে জয়কে নিয়ে ওপার বাংলায় গেছেন জনপ্রিয় এই ঢালিউড অভিনেত্রী। ওপার বাংলার উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়িতে মহা অষ্টমীর সকালে দুর্গাপূজার অঞ্জলি দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।
জানা গেছে, সেখানে পূজা দেওয়ার পাশাপাশি তিনি রাজবাড়ির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘুরে দেখেন রাজবাড়ি। সেখানে ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে অপু জানিয়েছেন, চলতি বছর শুধুমাত্র দূর্গা পূজার উৎসব দেখার জন্যই তিনি বাংলাদেশ থেকে ভারতে গিয়েছেন।
উল্লেখ্য যে, কলকাতার শোভাবাজার রাজবাড়ির দূর্গাপূজা এমনিতেই যথেষ্ট পুরনো পূজা। সূত্র মতে, এটি কলকাতারও অনেক প্রাচীনতম পূজা। অন্যতম এই দূর্গাপূজা দেখতে পেরে তাঁর খুব ভাল লাগছে বলেও জানিয়েছেন অপু বিশ্বাস।
এছাড়া অপু বিশ্বাস আরও জানিয়েছেন, শুধুমাত্র দূর্গাপূজার উৎসবের টানেই তিনি কলকাতা গিয়েছেন। এই সময় তাঁর অন্য কোনও কাজ বা সিনেমা নিয়ে কোনও কথা হয়নি। তবে তিনি জানিয়েছেন, তাঁর প্রযোজিত প্রথম ছবি 'লাল শাড়ি' খুব তাড়াতাড়ি রিলিজ হবে। আর সেই কারণেই তিনি লাল শাড়ি পরেই পূজা দিলেন। সঙ্গে লাল লিপস্টিক আর লাল টিপ- যা তাঁকে আরও অনবদ্য করে তুলেছিল। তবে প্রসঙ্গ টানলেও শাকিব খান ও বুবলী বিষয়ে কোন মন্তব্য বা মুখ খোলেননি অপু বিশ্বাস।
শোভাবাজার রাজবাড়ির সদস্য দেবরাজ মিত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অপু বিশ্বাস কোন বিদেশী অতিথি নন। তিনি বাংলার মেয়ে। অতিথি হয়ে পুজো দিতে এসেছে। বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেত্রীকে রাজপরিবারের সদস্যরা স্বাগত জানান তিনি।






0 মন্তব্যসমূহ