ছবি : সংগৃহীত
যাযাবর পলাশ -
গ্রাম্য ভাষায় একটা প্রচলিত কথা আছে, 'সব মাছে গু খায়, আর চ্যাং মাছের নাম হয়' অথবা যতো দোষ নন্দ ঘোষের।
ক'দিন ধরে নেটজুড়ে বাংলাদেশী সিনেমা ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা শাকিব খান ও বুবলীর বিয়ে ও সন্তান নিয়ে যে হুলস্থুল অবস্থা তা যেন এই প্রবাদেরই একটা অংশ বিশেষ। প্রসঙ্গত, বিয়ে এমন একটি সামাজিক বন্ধন, যে বন্ধনে দুটি নারী ও পুরুষ একে অপরের সাথে সারাজীবনের জন্য আবদ্ধ হয়ে যায়। সংসার নামক এক মায়ার টানে কাটিয়ে দেয় যুগ-যুগান্তর। তবে সাংসারিক জটিলতায় বা সামাজিক অনেক প্রেক্ষাপটে অনেকের সংসারে ভাঙনও দেখা দেয়। ভেঙে যায় সুখের সংসার।
এদিকে, চিত্রজগত বা বিনোদন জগতে বসবাস করা তারকাদেরও বিয়ে হয়। তারাও সংসার পাতেন। তবে অধিকাংশ তারকাদের সংসার ভেঙে যেতে দেখা যায়। তাদের একের অধিক বিবাহ বন্ধনেও আবদ্ধ হতে দেখা যায়। সে বাংলাদেশের ঢালিউড হোক অথবা টলিউড, বলিউড কিংবা হলিউড। সবখানেই হরহামেশা তারকাদের প্রেম, বিয়ে, বিচ্ছেদ যেন স্বাভাবিক একটা ব্যাপার। তাহলে বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খানের দুই বিয়ে ও সন্তান নিয়ে এতো কথা কেন? শোবিজ অঙ্গনে একমাত্র শাকিব খান একাই এটা করেছেন নাকি আরও কেউ আছে? তাহলে তাদের নিয়ে এতো কথা হয়নি কেন? হলিউড কিংবা বলিউডের কথা থাক, খোদ এদেশের বিনোদন জগতের অন্দরমহলে খোঁজ নিলেই দেখা যায় অসংখ্য তারকার একাধিক বিয়ের তালিকা চোখে পরার মতো। যা নিতান্তই স্বাভাবিক একটা ব্যাপার মাত্র। তাহলে শুধু শাকিব খানের একার দোষ কেন? এর কারণ খুঁজলে দেখা যায়, দীর্ঘদিন ধরে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় তারকা অভিনেতা হিসেবে শাকিব খান নিজেকে টিকিয়ে রেখেছেন। তার ভক্তের সংখ্যাও অগণিত। আর একারণেই মিডিয়ায় তার শত্রুর সংখ্যাও বেশি। এমনও আছে যে, শাকিব খানের বিন্দু পরিমাণ একটা ক্লু পেলেই হলো। তারপর, তাকে ছোট করে সোস্যাল মিডিয়া গরম করে ফেলাই যেন সেই গুজব ছড়ানো সিন্ডিকেটের প্রধান কাজ। উদাহরণ স্বরূপ এইতো ক'দিন আগে শাকিব খান যখন আমেরিকা থেকে দেশে ফিরলেন তখন তার ভক্ত অনুরাগীরা বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ করতে যায়। যা দেখে হিংসায় জ্বলতে থাকেন শাকিবের শত্রুরা। শাকিব খান যখন সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন তখন আঙুল দিয়ে কয়েকবার চোখের চশমা ঠিক করেন তিনি। ব্যাস, এনিয়ে শুরু হয় প্রচুর ট্রল ও সমালোচনা। খুঁজলে এমন অনেক উদাহরণ সামনে আসবে, যা বারবার শুধু শাকিব খানের বিরুদ্ধেই ঘটেছে। তবে পিছু কথায় কান দেয়ার মতো মানুষ শাকিব খান নয়। তিনি নিজের মতো করেই কাজের মধ্যে ডুবে থাকতে ভালোবাসেন। ইতিমধ্যেই সব সমালোচনা ও ঝেড়ে ফেলে কাজও শুরু করে দিয়েছেন। সামনে আসছে বেশকিছু বিগ বাজেটের সিনেমা। আর সেটা নিয়েই ব্যস্ত আছেন বাংলাদেশের নাম্বারওয়ান এই তারকা নায়ক।
যাই হোক, প্রসঙ্গ যেহেতু শাকিব খানের বহুবিবাহ তাই এবার এক নজরে দেখে নিতে পারেন বাংলাদেশের চলচ্চিত্র জগতে একের অধিক বিবাহ বন্ধনে আবদ্ধ তারকাদের সংক্ষিপ্ত হলফনামা - প্রয়াত অভিনেত্রী কবরী বিয়ে করেছেন ৩টি, চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী অভিনেতা আলমগীর বিয়ে করেছেন ২টি, প্রয়াত অভিনেতা জসীম বিয়ে করেছেন ২টি, অভিনেত্রী সুচরিতা বিয়ে করেছেন ২টি, অভিনেত্রী সুচন্দার বিয়ে হয়েছে দুইবার, ২য় বিয়ে করেছেন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন, প্রয়াত অভিনেত্রী দিতির বিয়ে হয়েছে ৩বার, ২য় বিয়ে করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা, ৩য় বিয়ে করেছেন নায়ক শাকিল খান, ২য় বিয়ে করেছেন প্রয়াত চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক রোজী আফসারী, ২ বিয়ে করেছেন প্রয়াত খল অভিনেতা রাজিব, ৩য় বিয়ে করেছেন চলচ্চিত্র প্রযোজক ও নায়ক অনন্ত জলিল, ৪র্থ বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমণি, ৩য় বিয়ে করেছেন নায়িকা মাহিয়া মাহি।
এছাড়াও শোবিজের অন্যান্য দিকে নজর দিলে দেখা যায়, ২য় বিয়ে করেছেন সঙ্গীতশিল্পী মিলা, ২য় বিয়ে করেছেন নাট্য অভিনেত্রী প্রভা, ৩য় বিয়ে করেছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লা, আরেক কিংবদন্তি সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন এর বিয়ে হয়েছে ২ বার, ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব এখন ৩য় বৌ নিয়ে সংসার করছেন, ২য় বিয়ে করেছেন টিভি অভিনেত্রী ও মডেল শখ, ২য় বিয়ে করেছেন মডেল ও অভিনেতা নিলয়, ৩য় বিয়ে করেছেন কণ্ঠশিল্পী আরিফিন রুমি, ২য় বিয়ে করেছেন ক্লোজআপ ওয়ান তারকা খ্যাত গায়িকা সালমা, ৩য় বিয়ে করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও জাতীয় সাংসদ মমতাজ, ২য় বিয়ে করেছেন গায়িকা সামিনা চৌধুরী, ২ বিয়ে করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার, ২য় বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ, ২য় বিয়ে করেছেন অপি করিম, ৩য় বিয়ে করেছেন ন্যান্সি, ২য় বিয়ে করেছেন ডলি সায়ন্তনী, ২য় বিয়ে করেছেন সুবর্ণা মোস্তাফা।







0 মন্তব্যসমূহ