ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক: বর্তমান সময়ের তরুণ গীতিকবি সাইফুল বারী’র নতুন একটি গানে কন্ঠ দান করেছেন গায়ক শামীম আশিক। গানটির শিরোনাম ‘দুঃখেরই শ্রাবণ’। এটি গাওয়ার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন শামীম আশিক নিজেই।
রোববার (১৬ অক্টোবর) ইউটিউব চ্যানেলে গানটি লিরিক্যাল ভিডিও উন্মুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
গান প্রসঙ্গে শামীম আশিক বলেন, বহুদিন পর চমৎকার একটি গান করলাম। এটি আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছি। সবারই ভালো লাগবে।
সাইফুল বারী বলেন, দীর্ঘদিন আটকা থাকা গানটি প্রকাশ হয়ে এটা খুব দারুণ ব্যপার। গানটি নিজেরই অনেক পছন্দের। দর্শক শ্রোতাদেরও ভালো লাগবে বলে বিশ্বাস করি।
গানটি শুনতে এখানে ক্লিক করুন






0 মন্তব্যসমূহ