Header Ads Widget

এই প্রথম মিউজিক্যাল ফিল্মে আফিয়া


মডেল, অভিনেত্রী ববিতা ইসলাম আফিয়াকে এবারই প্রথম কোন মিউজিক্যাল ফিল্মে ক্যামেরার সামনে আসতে দেখা যাবে।

সাংবাদিক, অভিনেতা আহমেদ সাব্বির রোমিও এবং আসাদুজ্জামান আজাদের যৌথ পরিচালনায় নির্মিত "তোর নামে" শিরোনামের এই মিউজিক্যাল ফিল্মে আফিয়ার বিপরীতে মডেল হয়েছেন ফয়সাল খান। গানটিতে কন্ঠ দিয়েছেন মো: শুভ এবং নওশিন সাদিবা। গানটি লিখেছেন সাজিন সালমান। সঙ্গীতায়োজন করেছেন এ এইচ তৃর্ষ।

ইতোমধ্যেই রাজধানীর বিভিন্ন লোকেশনে মিউজিজ্যাল ফিল্মটির দৃশ্য ধারণ করা হয়েছে। কাজটি এখন সম্পাদনার টেবিলে রয়েছে। খুব দ্রুত এই মিউজিক্যাল ফিল্মটি, শুভ মিউজিক বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হবে বলে পরিচালক সূত্রে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ