Header Ads Widget

ছেলের বাবা শাকিব খান! জট খুললো বুবলী'র 'বেবি বাম্প' রহস্যের

ছবি: সংগৃহীত

যাযাবর পলাশ -
কথায় আছে 'যা কিছু রটে, তার অল্প হলেও ঘটে'। ঘটনার সূত্রপাত হয় সেদিন বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খান ও অপু বিশ্বাস এর সন্তান আব্রাম খান জয়ের জন্মদিনকে কেন্দ্র করে। সেদিন পারিবারিক ভাবে ছেলের জন্মদিন পালন করেন শাকিব-অপু। সেই আনন্দঘন মূহুর্ত ফেসবুকে শেয়ার করেন অপু বিশ্বাস। আর সেই পোস্ট দেখা মাত্র নিজের 'বেবি বাম্প' এর ছবি ফেসবুকে পোস্ট করে রীতিমতো হৈচৈ ফেলে দেন আলোচিত নায়িকা শবনম বুবলী। বুবলির পেটে কার সন্তান এনিয়ে শুরু হয় তুমুল আলোচনা এবং সমালোচনা। তবে সকলের সন্দেহের চোখ ছিলো সুপারস্টার শাকিব খানের দিকেই। 

অপু বিশ্বাস আর বুবলীর পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট নিয়ে যখন মিডিয়াঙ্গন চরম গরম, ঠিক তখনই সাংবাদিকদের সামনে দাঁড়ান নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বলেন, যা কিছু ঘটেছে তা পারিবারিক ভাবেই ঘটেছে। তবে সন্তানের বিষয়টি গোপন রেখে রহস্য আরও বাড়িয়ে দেন আলোচিত এই অভিনেত্রী। এই সন্তান কার...? এ যেন টক অব দ্যা টাউনে রূপ নেয়। অপরদিকে, এমন অবস্থায় সুপারস্টার শাকিব খানও অসুস্থতার ভান ধরে আড়ালে চলে যান। দাঁড়াননি সাংবাদিকদের সামনে। 

এদিকে, এই সন্তান যে শাকিব খানেরই তা অনেকেই ধারণা করেছিলেন। তবে উপযুক্ত প্রমাণ না থাকায় কেউ প্রকাশ্যে বলতে পারছিলেন না। কারণ, বুবলীর দীর্ঘ ১২ মাস আমেরিকায় আত্মগোপনে থাকা এবং শাকিব খানের আমেরিকার নাগরিকত্ব লাভের জন্য সেখানে দীর্ঘ অবস্থান যেন সেই ইঙ্গিতই দিচ্ছিলো। 

অবশেষে সেই জল্পনা-কল্পনা এবং রহস্যের জট খুললেন অভিনেত্রী শবনম বুবলী নিজেই। আজ শুক্রবার বুবলী তার ফেসবুক একাউন্টে একটি পোস্ট দিয়েছেন। যেখানে তিনি পরিস্কার করেছেন যে, এই সন্তান আর কারও না সুপারস্টার শাকিব খানেরই। পারিবারিক ভাবে শাকিব খান এর সঙ্গে তার বিয়ে হয়েছে এবং তাদের ছেলে সন্তান হয়েছে। জানিয়েছেন ছেলের নাম শেহজাদ খান বীর। তার সন্তানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

তিনি লিখেছেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খান এর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি। 

পরে চিত্রনায়ক শাকিব খানও তার ফেসবুক একাউন্টে একই পোস্ট করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ