Header Ads Widget

কিংবদন্তী গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার আর নেই

গাজী মাজহারুল আনোয়ার | ছবি: সংগৃহীত

রবিউল আউয়াল: হারিয়ে গেলেন আমাদের মধ্য থেকে বাংলা সঙ্গীতের কিংবদন্তী ও অগণিত কালজয়ী গানের গীতিকবি, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার। আজ রবিবার (৪ সেপ্টেম্বর) ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পথে সকাল ৭টা ৫৫ মিনিট এর দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গাজী মাজহারুল আনোয়ারের ছেলে ‘উপল’ তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

২০ (বিশ) হাজারেরও বেশি গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। যার অসংখ্য গান শ্রোতাপ্রিয় এবং বাংলর সব শ্রেণীর মানুষের মুখেমুখে। তারমধ্যে অন্যতম হচ্ছে- জয় বাংলা বাংলার জয়, একতারা তুই দেশের কথা বলরে এবার বল, একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁয়, জন্ম আমার ধন্য হলো, গানের খাতায় স্বরলিপি লিখে, আকাশের হাতে আছে একরাশ নীল, যার ছায়া পড়েছে, শুধু গান গেয়ে পরিচয়, ও পাখি তোর যন্ত্রণা, ইশারায় শীষ দিয়ে, চোখের নজর এমনি কইরা, এই মন তোমাকে দিলাম -এর মতো কালজয়ী সব গান।

বিবিসি বাংলা তৈরিকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশটি বাংলা গানের তালিকায় রয়েছে এই কিংবদন্তী গীতিকবির লেখা-ই তিনটি গান।

১৯৪৩ সালের কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন গাজী মাজহারুল আনোয়ার। ১৯৬৪ সালে রেডিও পাকিস্তানে গান লিখে ৫০ টাকা আয়ের মাধ্যমে তার পেশাদার গীতিকার জীবন শুরু। তিনি কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ৫(পাঁচ) বার গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ২০০২ সালে একুশে পদক, ২০২১ সালে স্বাধীনতা পদক, ১৯৭২ সালে প্রেসিডেন্ট স্বর্ণপদক, এস এম সুলতান স্মৃতি পদক, একাধিকবার বাচসাস পদক সহ প্রায় ১১০টি পুরস্কার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ