Header Ads Widget

শ্রদ্ধা-প্রেমে কিংবদন্তি গীতিকবি মাজহারুল আনোয়ারকে স্মরণ

ছবি: বিনোদন পোস্ট

গীতিকবি সংঘ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে শ্রদ্ধা-প্রেমে কিংবদন্তি গীতিকবি মাজহারুল আনোয়ারকে স্মরণ করা হয়েছে। আজ সোমবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ শিল্পকলা জাতীয় চিত্রশালায় মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন সংগীতাঙ্গনের খুরশিদ আলম, কুমার বিশ্বজিৎ, আবিদা সুলতানা, রফিকুল আলম, ফুয়াদ নাসের বাবু, পিলু খান, মনির খান, শহীদুল্লাহ ফরায়জি, মোহাম্মদ রফিকুজ্জামান, আসিফ ইকবাল, শেখ সাদী খান, রিপন খান, রিটন অধিকারী রিন্টু, জুলফিকার রাসেল, আহমেদ রিজভী, বাকিউল আলম, মাহমুদ মাঞ্জুর, জয় শাহরিয়ার, নীহার আহমেদ, জনি হক, গোলাম মোর্সেদ, বাপ্পী খান, রিপন মাহমুদ, রবিউল আয়ালসহ আরও অনেকে।

স্মরণসভায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তথ্য এবং সম্প্রচার বিষয়ক মন্ত্রী ড. হাছান মাহমুদ। আয়োজনে আরও উপস্থিত ছিলেন গাজী মাজহারুল আনোয়ারের পরিবারের সদস্য ও অনুরাগীরা।

আয়োজনের শুরুতেই ১ মিনিট নীরবতা পালন করা হয় গাজী মাজহারুল আনোয়ারকে স্মরণ করে। এরপর একে একে বক্তারা তাদের স্মৃতিচারণে গাজীকে তুলে আনেন। গাজী মাজহারুল আনোয়ারের স্ত্রী জহুরা গাজী ও কন্যা দিঠি আনোয়ার ও বোনের স্মৃতিচারণের সময় চোখ ভিজে আসে উপস্থিত সবার৷ তারা তাদের স্মৃতিচারণে তুলে আনেন একজন সফল ও আদর্শ ব্যক্তি গাজী মাজহারুল আনোয়ারকে। যেখানে এই বরেণ্য গীতিকবি একজন প্রেমময়ী স্বামী, স্নেহময়ী বাবা এবং একজন যোগ্য অভিভাবক।

বক্তব্য দিতে এসে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, গাজী মাজহারুল আনোয়ার বাংলা গানের কিংবদন্তি। তার গানকে সংরক্ষণ করতে হবে। এজন্য তার পরিবারকে এগিয়ে আসতে হবে৷ সরকারের পক্ষ থেকেও চেষ্টা করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ