Header Ads Widget

তাহের’র কথায় শফিক মাহমুদের ‘আমাকে ডাকে ইশারায়’

ছবি: সংগৃহীত

গীতিকার আতিকুর রহমান তাহের -এর কথায় ‘আমাকে ডাকে ইশারায়’ শিরোনামে একটি গান গাইলেন কণ্ঠশিল্পী শফিক মাহমুদ। গানটির সংগীতায়োজন করেছেন কায়সার খান এবং সুর করেছেন শফিক মাহমুদ নিজেই।

গানটি ইতোমধ্যে দেশের স্বনামধন্য সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।

গান প্রসঙ্গে গীতিকার তাহের বলেন, এটি একটি বিগ বাজেটের কাজ। শফিক ভাই দারুণ গেয়েছেন। আশাকরি, সবার ভালো লাগবে।

শফিক মাহমুদ বলেন, ভক্ত শ্রোতাদের জন্য দারুণ একটি গান নিয়ে আসলাম। সবারই ভালো লাগবে বলে বিশ্বাস করি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ